নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোট মিটতেই জেলার কয়েকটি বুথে পুনর্নির্বাচন বা রিপোলের সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার এই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে জেলার অন্তত ২ থেকে ৩টি জায়গায় ফের ভোটগ্রহণ হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত ২৯ এপ্রিল সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন ফলতা বিধানসভা কেন্দ্রে ইভিএম কারচুপির গুরুতর অভিযোগ উঠেছিল। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার দাবি ছিল, একাধিক বুথে তার নামের পাশের বোতাম কাজ করছিল না। এমনকি কোথাও কোথাও বোতাম টেপ দিয়ে ঢেকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই পর্যবেক্ষকদের রিপোর্ট তলব করেছে কমিশন। রিপোর্টের তথ্য বিশ্লেষণ করেই আগামী কয়েক ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, মূলত ফলতা কেন্দ্রের পরিস্থিতি নিয়েই সবথেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ আগরওয়াল স্পষ্ট জানান যে, পর্যবেক্ষকরা রিপোর্ট জমা দিলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। এখনও পর্যন্ত ১০০ শতাংশ নিশ্চিত করে কিছু না বললেও ২-৩টি জায়গায় রিপোল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই নির্দিষ্ট বুথগুলোতে পুনরায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট করানোর প্রস্তুতিও শুরু হতে পারে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের