নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গজুড়ে দেখা গেল উৎসবের আবহ। কোথাও ভোট দিয়ে খাওয়াদাওয়া, কোথাও বুথে আপ্যায়ণ। তবে এই আনন্দমুখর পরিবেশের মধ্যেই উঠে এল অনিয়মের অভিযোগ, যা ঘিরে তৈরি হল উত্তেজনা।
পূর্ব বর্ধমানের গলসি এলাকায় বিজেপি প্রার্থী রাজু পাত্র অভিযোগ করেন, আদিবাসী অধ্যুষিত এক গ্রামে ভোটারদের মদ খাইয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একটি এলাকায় গিয়ে তিনি ও তার সমর্থকেরা বিপুল পরিমাণ মদের বোতল দেখতে পান কিছু খালি, কিছু আংশিক ভর্তি অবস্থায়। বিজেপির দাবি, বিষয়টি সামনে আসতেই সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে এই অভিযোগ নিয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মদের বোতলগুলি উদ্ধার করে নিয়ে যায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে জানা যাচ্ছে, একাধিক বুথের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের তরফে ভোটারদের আপ্যায়ণের ছবিও দেখা গেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের