নিজস্ব প্রতিনিধি , আসানসোল - ভোটের আবহে ফের আক্রান্ত বিজেপি প্রার্থী। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল-এর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
অভিযোগ, হীরাপুর থানা এলাকায় প্রার্থীর চলন্ত গাড়িকে লক্ষ্য করে আচমকা পাথর ছোড়ে একদল দুষ্কৃতী। সেই আঘাতে গাড়ির পিছনের কাচ প্রায় সম্পূর্ণ ভেঙে যায়। ঘটনায় যদিও কেউ গুরুতর আহত হননি, তবুও ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। অগ্নিমিত্রা পাল জানান, ' আমি যখন রহমতনগর হাই স্কুল থেকে বেরোচ্ছিলাম, ঠিক তখনই চলন্ত গাড়িতে পিছন থেকে পাথর মারা হয়।' বিজেপির তরফে এই ঘটনায় সরব হয়ে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ তোলা হয়েছে।
ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের মধ্যে প্রার্থীর ওপর এমন হামলার অভিযোগ নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের