নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিধানসভা ভোটের আগেই প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনিকেতনের কিষাণ মান্ডি চত্বরে। আতঙ্কে পড়েন সাধারণ মানুষ, ব্যবসায়ীরা। বিষয়টিকে হাতিয়ার করেছে বিরোধীপক্ষ। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়লেও দুই গোষ্ঠীর কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ নেতা বাবু দাসের মাছের আড়তকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে হামলা চালায় দলেরই কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের অনুগামীরা। ভাঙচুরের পাশাপাশি আড়তের সামনে থাকা একটি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেয় বলে দাবি ওঠে।

এরপর দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হলে চারদিকে ভীতি ছড়ায়। প্রাণ বাঁচাতে দোকানপাট বন্ধ করে এলাকা ছাড়েন বহু ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ ও দমকল বাহিনী। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
গাড়িচালক ঈশ্বর বাগদি জানান, 'আমি বাবু দাসের মাছের গাড়ি চালাই। ভেতরে কী সমস্যা ছিল, তা জানা নেই। কাজের জন্য এসেছিলাম। হঠাৎ কিছু ছেলে কাউকে ফোন করার পর গালাগালি শুরু করে এবং ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে আমার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই। তবে ততক্ষণে সবাই পালিয়ে যায়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের