নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা ভোটের লড়াই এখন তুঙ্গে। কিছুক্ষণ আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। গতকাল প্রার্থী তালিকা প্রকাশ্যে আনে গেরুয়া শিবির। এরপরই বিজেপিতে বিরাট রদবদল হল দিনহাটায়। প্রার্থী ঘোষণার পরের দিনই দল ছাড়লেন ৪ বিজেপি কর্মী। মঙ্গলবার সকালে তৃণমূলে যোগ দিলেন তারা।

সূত্রের খবর , রবিবার নির্বাচনের দিন ঘোষণার পর সোমবার ১৪৪ টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। দিনহাটা ৭ নম্বর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয় অজয় রায়কে। মঙ্গলবার চৌধুরী হাট এলাকার রাখাল চন্দ্র বর্মন, সুশান্ত সরকার সহ চার কর্মী তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের দাবি এতে অবশ্যই দল অনেকটা শক্তিশালী হল। তবে এই বিষয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দিনহাটা তৃণমূলের ২ নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেছেন , " বিজেপি কাদের প্রার্থী করল না করল সেই বিষয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। তবে রাখাল বর্মন বিজেপির একনিষ্ঠ কর্মী ছিল। দুটি বুথে ভাল নাম ছিল ওর। এবার ওই দুটি বুথে তৃণমূল শক্তিশালী হবে।বিজেপির যে প্রার্থী হয়েছে তার কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। তবে যাকেই প্রার্থী করুক না কেন পুরো লড়াইটাই একপেশে। তৃণমূলের ধারেকাছে কেউ আসতে পারবে না।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের