নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের মুখে দলবদলের রাজনীতি অব্যাহত । হাসনাবাদের রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে ফিরলেন ফিরোজ কামাল গাজী। তার এই ‘ঘর ওয়াপসি’ বসিরহাট মহকুমার রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
একসময় তৃণমূলের দাপুটে সংগঠক হিসেবে পরিচিত ছিলেন বাবু মাস্টার। তবে ২০২০ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর সভা থেকে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন। সেই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। কিন্তু সময়ের সঙ্গে বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি দল ছাড়েন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে ফের দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
অবশেষে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘটে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন। উপস্থিত ছিলেন সুরজিৎ মিত্র সহ একাধিক শীর্ষ নেতা।
রাজনৈতিক মহলের মতে, বাবু মাস্টারের প্রত্যাবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিঙ্গলগঞ্জ ও আশপাশের এলাকায়। স্থানীয় স্তরে তার সাংগঠনিক প্রভাব এখনও যথেষ্ট শক্তিশালী। সেই কারণেই তাকে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজের দায়িত্বও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...