নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - প্রচারের শেষ লগ্নে শাসকদলের হাতে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী-সহ শতাধিক কর্মী। এই ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়েছে দাঁতন বিধানসভা কেন্দ্রের আঁতলা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বিষয়টি নিয়ে বর্তমানে জেলায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , কয়েক ঘণ্টা পরেই প্রথম দফার ভোটগ্রহণ। তাই প্রচারের সূত্রে সোমবার সকাল থেকেই ২১৯ নম্বর বিধানসভার বিজেপি মনোনীত অজিত কুমার জানার সমর্থনে হরিপুর থেকে একটি বাইক র্যালি শুরু হয়। অভিযোগ, মিছিলটি সাবড়া থেকে মোহনপুর যাওয়ার পথে আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর লাঠিসোঁটা নিয়ে গেরুয়া শিবিরের নেতৃত্বের ওপর চড়াও হয় আক্রমণকারীরা। বেধড়ক মারধর করে তাকে গুরুতর জখম করা হয়েছে বলে দাবি পদ্ম শিবিরের।

এছাড়াও সংঘর্ষের জেরে অগণিত দলীয় কর্মী ও সমর্থক আহত হয়েছেন। এমনকি কয়েকশো মোটরসাইকেল ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপর রক্তাক্ত অবস্থায় অজিত বাবুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, তার হাত ভেঙে গিয়েছে। অন্যদিকে, জখম বাকি অনুগামীদের স্থানীয় মোহনপুর গ্রামীণ চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে থানার সামনে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া নেতৃত্বের দাবি, পরাজয় নিশ্চিত বুঝেই তৃণমূল সন্ত্রাস ছড়ানোর পথ বেছে নিয়েছে। নির্বাচন কমিশনের কড়াকড়ি থাকা সত্ত্বেও বিরোধী প্রার্থীর ওপর এমন প্রাণঘাতী হামলা গণতন্ত্রের লজ্জা। দোষীদের অবিলম্বে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জেলা কমিটি।
বিজেপির এক কর্মী জানান, 'ভোটের শেষ দিনে আমাদের নেতাকে খুনের চেষ্টা করেছে শাসকদলের হার্মাদরা। সাধারণ মানুষের জনসমর্থন হারিয়ে এখন তারা গুন্ডাবাহিনী নামিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে। অজিত বাবুর অস্থিভঙ্গ করা হয়েছে ও নিরীহ কর্মীদের রক্ত ঝরানো হয়েছে। ২০২৬ সালে রাজ্যের মানুষ এই অপশাসনের যোগ্য জবাব বুথেই দেবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের