নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। রাজনৈতিক সংঘাত ও অভিযোগ-পালটা অভিযোগে চড়ছে উত্তেজনার পারদ। তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে হুমকি ও গালিগালাজের অভিযোগ ঘিরে নতুন করে সরগরম এলাকা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ অভিযোগ করেছেন, গত ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পথসভা চলাকালীন তাকে উদ্দেশ্য করে কটূক্তি ও হুমকি দেন শেখ সুফিয়ান। এই অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ১৬ এপ্রিল রাতে।
আব্বাস বেগের দাবি, তার বাড়ির কাছে বোমাবাজির ঘটনা ঘটে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমা উদ্ধার করে। ঘটনায় আতঙ্কিত আব্বাস নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শেখ সুফিয়ান। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এমনকি অভিযোগের প্রমাণ হিসেবে ভিডিও জমা দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের