নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটের লড়াইয়ের মাঝেও রাজনৈতিক তিক্ততা সরিয়ে সৌজন্যের এক অনন্য ছবি ধরা পড়ল। প্রতিপক্ষ শিবিরের বুথ অফিসে গিয়ে সটান বসে পড়লেন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। বুধবার সকালে নবদ্বীপ বিধানসভা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ইতিবাচক চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় নজর কেড়েছে। এরই মাঝে ভালুকা এলাকায় বুথ পরিদর্শনে বের হন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। রাস্তায় তৃণমূলের একটি বুথ অফিস দেখতে পেয়ে তিনি সরাসরি সেখানে ঢুকে পড়েন। এরপর বসে শাসকদলের কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা মারেন। লড়াইয়ের ময়দানে প্রার্থীর এমন আচরণ দেখে হতবাক হয়েছেন কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ ভোটাররা।
মহাপ্রভুর জায়গা নবদ্বীপে ‘মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না’-এই বাণীকেই পাথেয় করে প্রচার ও বুথ পরিদর্শন সারছেন তিনি। হাতে জপমালা নিয়ে সারাক্ষণ ভগবানের নাম করতে করতেই ঘুরছেন শ্রুতিশেখর। তার দাবি, ভোট হবে ভোটের জায়গায়, কিন্তু তার জন্য সামাজিক বা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয়। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও দিনশেষে সকলে যাতে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে, সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।
শ্রুতিশেখর গোস্বামী জানান, 'সারাদিন সবাই ভোট করবে, কিন্তু সন্ধ্যাবেলা যেন সকলে একসঙ্গে বসে চা খেতে পারে। রাজনীতির জন্য সামাজিক সম্পর্ক নষ্ট করা ঠিক নয়। যে যার ইচ্ছামতো যাকে খুশি ভোট দিতেই পারে, কিন্তু কারও সাথে ব্যক্তিগত শত্রুতা রাখা উচিত নয়। আমি কৃষ্ণনাম করতে করতেই সব বুথ পরিদর্শন করছি। মানুষের সঙ্গে এই হৃদ্যতা বজায় রাখাই আমার মূল লক্ষ্য'।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...