নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বাংলার প্রথম দফা নির্বাচনে বাকি আর মাত্র হাতেগোনা কিছু দিন। এরই মধ্যে নির্বাচনী প্রচারে দেখা গেল দেখা গেল অভিনবত্বের ছোঁয়া। প্রচারের আবহে শিবপুর কেন্দ্রে নজর কাড়লেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। প্রচারের ভিড়ের মাঝেই আচমকা স্থানীয় বাজারে মাছ কাটতে দেখা গেল তাকে। যা মুহূর্তে রাজনৈতিক মঞ্চে এক অন্য মাত্রা যোগ করল।
আসন্ন বিধানসভা নির্বাচনে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রুদ্রনীল ঘোষ। নির্বাচনী প্রচারের মাঝে শাসক - বিরোধী একাধিক নেতাকে দেখা গেছে মানুষের মন জয় করতে বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে। কখনও দেখা গেছে কোনো প্রার্থী বাঁশের ওপর উঠে রঙ করছে তো কখনও সাধারণ মানুষের দাড়ি কামিয়ে দিচ্ছে। আবার কখনও কখনও সাধারণ মানুষের রান্না ঘরে ঢুকে রান্না করতেও দেখা গেছে।
এবার সেই তালিকায় নাম লেখালেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এবং নিজেদের ‘মাটির মানুষ’ হিসেবে তুলে ধরতে এই অভিনব পন্থা বেছে নেন রুদ্রনীল। শিবপুরের এক স্থানীয় বাজারে গিয়ে সাধারণ বিক্রেতাদের পাশে দাঁড়িয়ে নিজেই মাছ কাটতে শুরু করেন তিনি। তার এই আচরণে প্রথমে খানিকটা অবাক হলেও, পরে উৎসাহের সঙ্গেই তাকে ঘিরে ধরেন স্থানীয়রা।
সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং নানা মহলে শুরু হয় আলোচনা। কেউ এই উদ্যোগকে মানুষের কাছে পৌঁছনোর সহজ কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ একে নিছক নির্বাচনী স্টান্ট বলেও মন্তব্য করছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের