নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ২৬ এর বিধানসভার উত্তপ্ত হাওয়া বইছে বেশ কয়েকমাস ধরেই। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ভোটের প্রচার। আর প্রচার মানেই দেওয়াল লিখন। দেওয়ালের এক একটি দল তাদের বানি লিখে ভোট ভিক্ষা চাইবেন। তবে হাড়োয়ার চিত্র এখন থেকেই উত্তপ্ত। দেওয়াল দখল নিয়ে রীতিমত ধুন্ধুমার কাণ্ড শুরু করে দিয়েছে দুই শিবির।

সূত্রের খবর , ঘটনাটি হাড়োয়ার গোপালপুর এলাকায়। ২৬-এ বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি কর্মীরা। বাড়ির মালিকদের অনুমতি নিয়ে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চুন দিয়ে দেওয়াল লিখন এর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। ঠিক সেখানে বাঁধা দিয়েছে শাসক শিবির। সেই সমস্ত দেওয়ালে তৃণমূল সবুজ কালী দিয়ে লিখে দেয় এই দেওয়ালে বিজ্ঞাপন মারিবেন না। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
তৃণমূলের এই মস্তানি ঠেকাতে এবার ঈশ্বরের শরণাপন্ন হতে হল বিজেপিকে। তৃণমূলের দখল নেওয়া সমস্ত দেওয়ালে পাল্টা বিভিন্ন ঠাকুর দেবতার ছবি লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, এই সমস্ত দেওয়াল পরে তৃণমূল নিজেদের প্রচারের জন্য দেওয়াল লিখন করবেন। এই সমস্ত দেওয়ালে যাতে তৃণমূল বা অন্যান্য কোন দলের কর্মীরা ভোটের প্রচার স্বার্থে ব্যবহার করতে না পারে তাই এলাকার বিজেপি কর্মী রাজেন্দ্র সাহার নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মীরা বিভিন্ন দেয়ালে দেয়ালে মা কালী, বাবা মহাদেব সহ বিভিন্ন দেবদেবীর ছবি টানিয়েছেন।

ঘটনায় এক বিজেপি নেতা জানিয়েছেন , "আমরা আগে দেওয়ালে চুন দিয়েছিলাম। তারপর তৃণমূল রাতের অন্ধকারে সেসব দেওয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না। প্রথমত ঠিক নয় , দ্বিতীয়ত সেইসব দেওয়ালে আমরা দেবদেবীর ছবি লাগিয়েছি। এবার দেখা যাক তৃণমূল কি করে। ওরা কি মা কালী , মহাদেবের ছবি তুলে ভোটের প্রচার করবে। তাহলে বোঝা যাবে তৃণমূল সবচেয়ে বড় সনাতন বিরোধী।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের