নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোট মিটলেও অশান্তির রেশ যেন কাটছে না। এবার জনবসতি এলাকার কাছে লঙ্কা গাছের আড়ালে লুকানো অবস্থায় উদ্ধার হলো একাধিক তাজা বোমা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ভাঙরের কাশীপুর থানা এলাকায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলি উদ্ধার করেছে। ভোট পরবর্তী সময়ে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শেষ হয়েছে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। ভাগালি ১ এলাকায় একাধিক পরিবারের বসবাস। অন্যান্য দিনের মতোই কাজে বের হয়েছিলেন এলাকার মানুষ। এমন সময় ফাঁকা মাঠে লঙ্কা গাছ চাপা দিয়ে লুকিয়ে রাখা দুটি ব্যাগ চোখে পড়ে। সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলে দেখতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। ভেতরে মজুত রয়েছে ৭টি বোমা। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কেন এই কাজ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এলাকার এক বাসিন্দা জানান, ‘ভোট মেটার পরেও বোমা মিলবে ভাবতেই পারিনি। এমন কাণ্ড দেখে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি। জনবসতি এলাকার কাছে কারা কেন এই বোমা লুকিয়ে রেখেছিল, তা তদন্ত করে দেখা উচিত। প্রশাসনের কাছে অনুরোধ করব এলাকায় যাতে নিয়মিত পুলিশি টহলদারি চালানো হয়, যাতে আমরা শান্তিতে থাকতে পারি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের