নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভরদুপুরে বোমাতঙ্কের জেরে বন্ধ হল সরকারি পরিষেবা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে পরিস্থিতি ঘিরে উদ্বেগে স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে , শহরের সুনীতি রোডে অবস্থিত হেড পোস্ট অফিস। বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই চলছিল নিয়মমাফিক কাজ। হঠাৎ দুপুর নাগাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে পোস্টমাস্টারের কাছে পৌঁছায় রেড অ্যালার্টের বার্তা। সঙ্গে সঙ্গে বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। শীঘ্রই সকল কর্মী ও পরিষেবা নিতে আসা গ্রাহকদের বাইরে বের করে মূল গেটে তালা লাগানো হয়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকা জুড়ে তল্লাশি শুরু করা হয়।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমিত রায় জানান, 'আমি পোস্ট অফিসের সামনের দোকানে ছিলাম। হঠাৎ দেখি সবাই তড়িঘড়ি বেরিয়ে আসছেন। জিজ্ঞেস করতেই বিষয়টি স্পষ্ট হয়। বিভিন্ন জায়গায় আজকাল এমন হুমকির কথা শোনা যাচ্ছে। যদিও এই খবর কীভাবে এসেছে জানা নেই। তবে আমরা এই এলাকার মানুষ। তাই রীতিমত ভয়ে রয়েছি। পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিক এটাই চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের