নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রত্যেক বছর ভর্তির ফি বৃদ্ধি, অতিরিক্ত খরচ চাপানোর অভিযোগে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্বরূপগঞ্জ এলাকায়। শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
অভিভাবক সূত্রে জানা গেছে , সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি আস্থাহীনতার কারণে অনেক পরিবার কিছুটা বেশি খরচ করে বেসরকারি প্রতিষ্ঠানে সন্তানদের পড়াতে চান। গ্রামাঞ্চলে বাংলা মাধ্যমের এই ধরনের স্কুলগুলিতে তুলনামূলক কম ব্যয়ে পড়াশোনার সুযোগ থাকায় ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক।

কিন্তু ইংরেজি মাধ্যমের মতোই এখন এই স্কুলগুলিতেও প্রতি বছর ভর্তি ফি বাড়ানো হচ্ছে। পাশাপাশি বই, খাতা, অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্য বাড়তি অর্থ দাবি করা হচ্ছে। স্বরূপগঞ্জের স্বামী বিবেকানন্দ চাইল্ড ইনস্টিটিউটের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভে নামেন অভিভাবকেরা।
স্থানীয় এক অভিভাবক জানান, 'এই এলাকাটা নিম্নবিত্ত অধ্যুষিত। প্রতি বছর কোনও আলোচনা ছাড়াই ফি বাড়ানো হয়। স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে বহুবার নোটিশ দিয়েও, কোনও লাভ হয়নি। আগের বছরের মূল্যই ধার্য থাকুক, এটাই আমাদের দাবি। এছাড়াও ছোট বাচ্চাদের উপর অযথা বেশি বিষয়ের চাপ দেওয়াও বন্ধ হওয়া দরকার'।
অন্য অভিভাবক পার্থ দেবনাথ জানান, 'বিক্ষোভের পরে অবশেষে এদিন প্রধান শিক্ষিকার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। আপাতত ভর্তি ফি থেকে ১০০ টাকা কমানো হয়েছে। তবে অন্যান্য দাবিগুলি নিয়ে কবে সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের