নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ঠাকুমার মৃত্যু মেনে নিতে পারেননি নাতি। ঠাকুমার ভুল চিকিৎসার জেরে ডাক্তারকে কুপিয়ে খুন করল এক যুবক।খুনের পর রক্তমাখা অবস্থায় আবার থানাতে গিয়ে ধারালো অস্ত্রটি তুলে দিলেন অভিযুক্ত। খুনের কথাও জানিয়েছেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে।
সূত্রের খবর , মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। বয়স আনুমানিক ৫৫ বছর। বর্ধমান গ্রামীণ ব্যাঙ্কের নিচে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে চেম্বার করতেন তিনি। শক্তিগড়ের আমড়া এলাকার বাসিন্দা জীবন রুইদাস তার ঠাকুমার চিকিৎসা করাতেন ওই চিকিৎসকের কাছে। কিছুদিন আগে বৃদ্ধা মারা যান। এই ঘটনায় মেনে নিতে পারেননির এই যুবক। এরপরই ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড।
সোমবার সকালে যথারীতি চেম্বারে আসেন।এরপর জীবন ওই চেম্বারে ঢোকেন। এক কথায় দু কথায় বচসা বাঁধে। এরপর ধারালো অস্ত্র দিয়ে চিকিৎসককে খুনের অভিযোগ ওঠে জীবনের বিরুদ্ধ। রক্তাক্ত অবস্থায় চেম্বার থেকে বেরিয়ে আসতে দেখে সবটাই বুঝতে পারেন স্থানীয়রা। কেউ কেউ একেবারে চমকে ওঠেন। খুনের পর কোমরে ধারালো অস্ত্র ঝুলিয়ে থানায় যান অভিযুক্ত। ডিউটিতে থাকা অফিসারদের জানান, চিকিৎসককে খুন করেছেন তিনি।
যুবকের দাবি, ঠাকুমার ভুল চিকিৎসার জেরেই এই খুন করেছেন তিনি। এরপর সবকিছু শুনে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলে দেখা যায় মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে মৃতের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের