নিজস্ব প্রতিনিধি , নদীয়া - টোটো চালকদের দাপট বেড়েই চলেছে দিনের পর দিন। ভুল পথে টোটো ঘোরানোর প্রতিবাদ করায় যুবককে চরম হেনস্থা সহ মারধর। শান্তিপুরে যুবককে মেরে মাথা ফাটিয়ে দিল টোটো চালক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর এলাকায়। পলাতক অভিযুক্ত টোটো চালক।
সূত্রের খবর , বৃহস্পতিবার শান্তিপুর কলেজ মাঠের গেট আটকে এক টোটো চালক তার গাড়ি ঘোরাচ্ছিল। মাঠে খেলতে আশা এক যুবক সঠিক জায়গায় চালককে টোটোটি রাখতে বলার পরই যত গণ্ডগোল। যুবকের ওপর চড়াও হয় টোটো চালক। কাঠ দিয়ে মারধর করা হয় যুবককে। ঘটনায় মাথা ফেটে রক্ত বেরোয় এই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক টোটো চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
আহত যুবক জানিয়েছেন, "ভুল পথে টোটো ঘুরিয়ে মাঠের গেটের সামনে গাড়ি রেখে দিয়েছিল। ঘটনার প্রতিবাদ করে আমি সঠিক জায়গায় রাখতে বলি। মাঠে ঢুকতে অসুবিধে হচ্ছিল।তখনই উনি আমায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর আমার গায়ে হাত তুলতে এলে আমি সরিয়ে দি। তারপর উনি গাড়ি থেকে কাঠ বার করে আমার মাথায় আঘাত করে।"
আহত যুবক আরও জানিয়েছেন , "আমার মাথা ফেটে যাওয়ার পর আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাই। পুলিশকে খবর দিলে তারা আসে। টোটো চালক পালিয়ে যেতে পারবে না , ওনাকে দেখে লোকাল বলেই মনে হল। কোথায় আর যাবে। আর। দিনের পর দিন যেভাবে শান্তিপুরে টোটোর দাপট বেড়েছে , চালকদের অসভ্যতা বেড়েছে সেগুলি কমানো উচিত।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের