নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সম পরিমাণ জমিতে দু'রকম মূল্য নির্ধারণ রাজ্য সরকারের। জলের দরে গরীব চাষীদের থেকে জমি নিয়ে এই একই পরিমাণ জায়গার অধিক দাম দিচ্ছে সরকার। ঘটনার প্রতিবাদ করে সঠিক অর্থ প্রদানের দাবিতে শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল নাগরিক মঞ্চ। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে শান্তিপুরে।

সূত্রের খবর , ইসলামপুর সহ একাধিক জায়গায় জমি অধিগ্রহণের উদ্দেশ্যে সরকার কিছুদিন আগে একটি মূল্য নির্ধারণ করে নোটিশ জারি করে। সেই ফাঁদে পা দিয়ে ফেলেন বেশকিছু গরীব চাষী। শতক হিসেবে চাষীদের ভীষণই কম মূল্য প্রদান করেছে রাজ্য সরকার। অন্যদিকে ঘুষ দেওয়া কিছু লোকেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে শতক পিছু প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। একই পরিমাণ জমিতে দু'রকম মূল্য নির্ধারণের উদ্দেশ্যে শুক্রবার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধে বসে নাগরিক মঞ্চ।

নাগরিক মঞ্চের এক কর্তা জানিয়েছেন , "ঘুষ দিলে সরকারের চোখে ভাল। গরীব চাষীদের জমি জলের দরে কেনার সময় ভাবলই না সরকার। এইভাবেই দিনের পর দিন সাধারণ মানুষের টাকা লুট করছে রাজ্য সরকার। চাষীরা শতক পিছু পাচ্ছে দেড় লক্ষ , অন্যদিকে যারা ঘুষ দিয়েছে তাদের দেওয়া হয়েছে সাড়ে পাঁচ লক্ষ। এইভাবে আলাদা আলাদা টাকা নেওয়ার মানে কি। এইভাবেই দিনের পর দিন টাকা ভাগ হয়েছে সকলের মধ্যে।"

তিনি আরও জানিয়েছেন , "অনেকদিন আগেই কেন্দ্রীয় সরকার ব্রিজ বানানোর জন্য টাকা দিয়েছিল। সেই কাজ তো হয়নি , উল্টে জমি অধিগ্রহণের নামে চাষীদের লুট করা হয়েছে। ব্রিজ তিরী হয়ে গেলে কয়েক কিলোমিটার ঘুরে আসছে সাধারণ মানুষ। আজ যদি ব্রিজ হয়ে যেত তাহলে তো মানুষদের এই ভোগান্তি হত না। সবরকম জমিতে ভিটে বাড়ি দেখিয়ে বিপুল টাকা নিয়ে নেওয়া হচ্ছে। এইভাবেই সকলের মধ্যে টাকা ভাগ হয়ে যাচ্ছে। কেউ জানতেও পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের টাকা লুট করেই যাচ্ছে ওরা। চোর না হলে এমন কাজ করা সম্ভব নয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের