নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ভূমিহারাদের দীর্ঘদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হলেন মেয়র। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়িতে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও সমাধান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কাজের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , কাওয়াখালী ও পোড়াঝাড় এলাকায় দীর্ঘদিন আগে উন্নয়নমূলক প্রকল্পের স্বার্থে একাধিক পরিবারের ভিটেমাটি অধিগ্রহণ করে প্রশাসন। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও সময় পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ। বারবার প্রশাসনের দ্বারে গিয়েও ফল মেলেনি। শেষপর্যন্ত বাধ্য হয়ে কয়েকদিন আগে থেকে অবস্থান কর্মসূচিতে সামিল হন ক্ষতিগ্রস্তরা। শনিবার সেই মঞ্চে পৌঁছান মেয়র। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেন।

ঘটনা প্রসঙ্গে মেয়র জানান, 'বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্বার্থ রক্ষা করেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে'।
আন্দোলনকারী মিঠু দাস জানান, 'আমরা জানি মেয়র চাইলেই কাজ করে দিতে পারেন। তবে তিনি করবেন কিনা সেটা তাঁর ওপর নির্ভর করছে। আসন্ন নির্বাচনের আগেই যদি আমাদের সমস্যার স্থায়ী সমাধান না হয়, তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের