নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আবহে গভীর রাতে রহস্যময়ভাবে বাড়ির টিনের চালে আছড়ে পড়ছে পাথরের ঢিল। এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে মাথাভাঙা শহরের ১ নং ওয়ার্ড এলাকায়। গোলমাল খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পৌঁছালেও তাদের উপস্থিতিতেই সমানে চলতে থাকে ঢিল ছোঁড়া। আশ্চর্যের এই বিষয়টিকে ঘিরে বর্তমানে পুরো মহকুমায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা আলো দাস পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। হঠাৎ গত শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির টিনের চালে পাথর পড়তে থাকে। প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেউ। বাচ্চাদের কাজ ভেবে এড়িয়ে গিয়েছিলেন স্বজনেরা। কিন্তু শনিবার সন্ধ্যা গড়াতেই উপদ্রবের মাত্রা বাড়তে শুরু করে। বিরতিহীনভাবে চারদিক থেকে পাথর আছড়ে পড়তে থাকায় খবর দেওয়া হয় থানায়।

ঘটনার বিবরণে প্রকাশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টাউনবাবু পিঙ্কি রায় ও আধাসেনারা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু প্রশাসনের উপস্থিতিতেও একইভাবে অঝোরে ঢিল বৃষ্টি চলতে থাকে। জওয়ানেরা পুরো এলাকা জুড়ে টহল দিলেও ঠিক কোথা থেকে বা কারা এই আক্রমণ চালাচ্ছে, তা চিহ্নিত করা সম্ভব হয়নি। এই অবস্থায় এই ঘটনা কোনো রাজনৈতিক প্রতিহিংসা না কি অলৌকিক কিছু, তা নিয়ে চিন্তিত পরিবারের লোক থেকে শুরু করে প্রতিবেশীরাও।
আলো দাস জানান, ‘আমরা সন্ধ্যায় উঠোনে বসেছিলাম। প্রথমে দুটো আলু ও পাথর ছোঁড়া হয়। বাচ্চাদের নিয়ে দ্রুত ঘরের ভেতরে ঢুকে গিয়েছি। প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু শনিবার রাত থেকে ঢিলের পর ঢিল পড়তে থাকে। চারদিক থেকে পাথর আসলেও কাউকে দেখা যাচ্ছে না। বড়দের পাশাপাশি ছোটরাও বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছে না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের