সেপ্টেম্বর ০৪, ২০২৫ রাত ১২:১৮ IST

ভুয়ো পুলিশের জাল ভেঙে দিল পোলবা থানা, হাতেনাতে গ্রেফতার দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, হুগলী - পুলিশের পোশাক পরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তোলাবাজি করার চেষ্টা! অবশেষে পোলবা থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই ভুয়ো পুলিশ। ঘটনায় এলাকায়  ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

পুলিশ সূত্রে জানা গেছে , মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পোলবা থানার পুলিশ। ওই সময় একটি কারখানা থেকে পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করছিল দুই যুবক। সেখান থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয় তাদের।ধৃত দুই যুবকের নাম সৌমদীপ সাঁতরা (২৮), বাড়ি বলাগড় এলাকায় ও প্রতাপ ঘোষ (৩৬), বাড়ি তালান্ডু মালিপাড়া। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, দুটি মোবাইল ফোন, গুলি রাখার ব্যাগ সহ একাধিক ভুয়ো সরঞ্জাম।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ভুয়ো পিস্তল গুলি রাখার ব্যাগ 

আজ বুধবার সকাল সাড়ে দশটায় পোলবা থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি। তিনি জানান, “ধৃতদের জেরা করে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এরা বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। আরও কেউ এই চক্রে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’ শীঘ্রই ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হবে। পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানাবে বলেও জানিয়েছেন ডিএসপি।

অভিযোগকারী তপন কুমার মজুমদারের অভিযোগ, ধৃতরা তাকে ভয় দেখিয়ে মোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা আদায় করেছে। ভুয়ো রিভলভার দেখিয়ে তারা নিয়মিত তোলাবাজি করত এবং বিভিন্ন সময়ে আরও টাকা দাবি করত। এমনকি, এলাকায় বড় ব্যবসা করার অজুহাতে প্রশাসনের নাম ভাঙিয়ে তার কাছে ৫০ লক্ষ টাকা পর্যন্ত দাবি করে। প্রায়ই গিয়ে তারা নানা ভাবে হেনস্থা করত, অকথ্য ভাষায় গালিগালাজ করত। তপনবাবুর পাশাপাশি আরও অনেককেই বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করার ফন্দি আঁটছিল অভিযুক্তরা। এমনকি তপনবাবুকে ফুসলিয়ে তার গাড়ির চাবি পর্যন্ত নিয়ে নেয় এবং দাবি করে সেটি তাদের গাড়ি। টাকা না দিলে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল ওই দুই যুবক।

তপন কুমার মজুমদার

অপরদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারাও নাকি প্রতারণার শিকার। তাদের দাবি, তপন কুমার মজুমদার নামের ওই ব্যক্তি তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। প্রাপ্য টাকা ফেরত চাইতে গেলে তিনি প্রথমে ২৫ হাজার টাকা দেন, এরপর আচমকাই তাদের মারধর শুরু করেন।

ধৃত দুই যুবক 

 ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ওই ব্যক্তি উল্টে অভিযোগ করেন যে, ধৃতরাই নাকি তার কাছ থেকে টাকা ধার নিয়েছে। ধৃতদের অভিযোগ, তপন কুমার মজুমদার একাধিক চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এই বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই তারা পুলিশের কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের