নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে প্রতিবাদের আবহ বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে। ধর্ষণ, 'মব সংস্কৃতি', শিক্ষা দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতার কলেজ স্ট্রিটে বিক্ষোভ মিছিল করল SFI। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা এই কর্মসূচিতে অংশ নেন। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
SFI এর দাবি, বারুইপুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাজ্যে নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। বাংলা ক্যাম্পাসে বিজেপির তান্ডব বন্ধ করার দাবি নিয়েও সরব হয় তারা। বিক্ষোভকারীরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগে অনিয়ম, শিক্ষা ব্যবস্থার অবনতির বিরুদ্ধেও স্লোগান তোলেন। কলেজ স্ট্রিট চত্বরে মিছিল ঘিরে কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে।
বিক্ষোভকারী SFI সদস্য পূরবীর বক্তব্য,' বারুইপুর কাণ্ডে যে নির্মমভাবে কিশোরীকে গণধর্ষণ করার ঘটনা ঘটলো তাতে পুলিশ যে অবহেলার ভূমিকা দেখিয়েছে তার তীব্র নিন্দা করি আমরা। এছাড়াও আমরা কিছুদিন আগেই দেখেছি কিভাবে এনটিএ পেপার লিক হয়েছে। এডুকেশন সিস্টেমে প্রবল দুর্নীতির কীর্তিকলাপ আমাদের চোখে পড়েছে। কোনোরকম পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদ করা হচ্ছে। যারা বহু বছর ধরে এখানে দোকান চালিয়ে সংসার নির্বাহ করতেন তাদের আজ পথে বসিয়ে দেওয়া হয়েছে। নতুন সরকার আসার পর এরকম বহু ঘটনা দেখে আমাদের মনে হচ্ছে ভয় ইন,ভরসা আউট হয়ে গেছে। আমরা আপাতত অনশনে বসবো। বিকেলের দিকে আমরা শিয়ালদহ পর্যন্ত মিছিলে হাঁটবো'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের