নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভয়াবহ আগুনে পুড়ে ছাই গোটা বাজার। চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হল গোটা বাজার। নতুন বছরের মুখে এমন মর্মান্তিক ঘটনায় পথে বসেছে বিরাটি যদুবাবুর বাজারের ব্যবসায়ীরা। দমকলের ওপরেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সর্বহারা ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার গভীর রাতে উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজারে বিধ্বংসী আগুন লাগে। প্রথমে একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে সকাল ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। মোট ১৮৯টি দোকানের মধ্যে হাতে গোনা দু-চারটি দোকান ছাড়া প্রায় সবকটিই পুড়ে গিয়েছে।
এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজারটি রেললাইন সংলগ্ন বহু বছরের পুরনো বাজার। মাছ, মাংস, সবজি ও মুদি দোকান মিলিয়ে জমজমাট এই বাজারে ২০০১ সালেও আগুন লেগেছিল। তখন গোটা বাজার নতুন করে তৈরি করা হয়। দীর্ঘ বছর পর ফের আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
আগুনে সব হারিয়ে বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন,'আমরা বলার অনেক পরে দমকল এসেছে। তাও আধা ট্যাঙ্ক জল নিয়ে। তাতে এই আগুন নিয়ন্ত্রণে আসবে না দেখে তারপর আরও ইঞ্জিন আসে। প্রথমেই যদি দমকল সময় মতো আসতো তাহলে বাজারটা বাঁচানো যেত'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের