নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভাগীরথীর ভয়াল ভাঙনে বিপর্যস্ত শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া টু বিহারিয়া মঠপাড়া এলাকা। রাতের অন্ধকারেই শুরু হয়েছে নদীভাঙন। যার জেরে রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।
সূত্রে খবর , শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া টু বিহারিয়া মঠপাড়া এলাকায় শনিবার রাতের অন্ধকারে ভাগীরথী নদীতে শুরু হয় ভয়াবহ ভাঙন। এক রাতের মধ্যে নদীগর্ভে তলিয়ে যায় বেশ কয়েক বিঘা উর্বর জমি সহ একাধিক আমগাছ। হঠাৎ এই ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।
উল্লেখ্য , সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন সেই সব পরিবার , যাদের জীবিকা নির্ভর করে “কালো বস্তা” নামে পরিচিত ঘাটের উপর। প্রতিদিন সন্ধ্যায় সেখানে ঘুরতে আসেন হাজার হাজার মানুষ। এমনকি সেখানে প্রায় ৩০ থেকে ৪০ টি পরিবার দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করেন। নদীভাঙনের কারণে এখন সেই জীবিকার ভরকেন্দ্রও নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ , প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আরও বড় ক্ষতির সম্মুখীন হবে এলাকা। আতঙ্কিত মানুষ ইতিমধ্যেই প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।
এপ্রসঙ্গে বেলঘড়িয়া টু গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন জানান , ''কালো বস্তায় নদী ভাঙনের কথা সেখানকার মেম্বার আমায় জানান। এরপর এই ঘটনার কথা আমি শান্তিপুরের বিডিওকে এবং আমাদের বিধায়ককে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি নদী পার মেরামতের কাজটা হয়ে যাবে। আমরা আশা রাখছি নদী তিরবর্তী এলাকার বাসিন্দাদের সমস্যাও মিটে যাবে এই কাজ সম্পূর্ণ হলে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের