নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - এক নাবালিকা মেয়ের জীবনে নেমে এসেছে অন্ধকার। যা তার শৈশবকে গ্রাস করেছে। বছরের পর বছর প্রতিবেশী এক বৃদ্ধ তার উপর চালিয়েছে শারীরিক নির্যাতন। কখনও প্রলোভন, কখনও ভয় দেখিয়ে নিজের ঘরে ডাক।প্রায় এক বছর ধরে চলেছে সেই নরকযন্ত্রণা। অবশেষে গর্ভবতী হয়ে পড়ায় ফাঁস হয় সেই ঘৃণ্য ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, নাবালিকাটি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা কৃষিশ্রমিক, পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। সেই সুযোগ নিয়েই বৃদ্ধ নানা জিনিসের লোভ দেখিয়ে মেয়েটিকে নিজের ফাঁদে ফেলেছিল বলে অভিযোগ। না এলে দিত মেরে ফেলার হুমকি।
অভিযুক্তের নিজের পরিবার বলতে স্ত্রী ও দুই ছেলে। সকলেই ছিল এই ঘটনার অজানা। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় নেমেছে ক্ষোভের ঝড়। প্রতিবেশীরা বলছেন, “যে মানুষটিকে আমরা এতদিন বিশ্বাস করতাম, সে এমন কাজ করবে ভাবতেই পারিনি।”
বর্তমানে নির্যাতিতা মেয়েটি হাসপাতালে ভর্তি, চিকিৎসা ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকে মেয়েটি প্রায় কথা বলছে না, মানসিকভাবে ভেঙে পড়েছে।
অন্যদিকে, অভিযুক্ত বৃদ্ধকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, “এই অপরাধীর যেন এমন শাস্তি হয় যাতে ভবিষ্যতে কেউ এভাবে নিষ্পাপ শিশুর জীবনে অন্ধকার নামাতে না পারে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের