নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোটের আগে কড়া নজরদারি বাড়াতে ময়দানে নামলেন মনোজ আগরওয়াল। তিনদিনের সফরে তমলুকে এসে ম্যারাথন বৈঠকের পর স্পর্শকাতর বুথে সশরীরে যাওয়ার বার্তা দিলেন তিনি। ভোটের আগে সিইও-র এই সক্রিয় ভূমিকা স্পষ্ট বার্তা দিচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে নিরপেক্ষ ও নিরাপদ রাখতে কমিশন কোনও ঝুঁকি নিতে নারাজ।
শনিবার জেলায় পৌঁছেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, এডিজি বিশাল গর্গ এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহা। এই বৈঠকে জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখা হয়। বিশেষ করে অতীত নির্বাচনে যেসব এলাকায় হিংসার ঘটনা ঘটেছে, সেসব স্পর্শকাতর অঞ্চল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠক শেষে সিইও মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়ে দেন, ' কমিশনের প্রাথমিক লক্ষ্য হল, এখানে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা। এই জেলায় ১৬টি বিধানসভা আসন এবং প্রায় ৪০ লক্ষের বেশি ভোটার রয়েছেন। ভোটার অধ্যুষিত এই জেলায় প্রত্যেক নাগরিক যাতে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে দিকেই বিশেষ জোর দেওয়া হচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের