নিজস্ব প্রতিনিধি , মালদহ - অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকানঘর সহ সংলগ্ন বসতঘর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক থানার অন্তর্গত মথুরাপুর ভুতনি ব্রিজ এলাকায়। সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন দুই পরিবার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , পিংকি মণ্ডল, সীমা সাহা নামে দুই বোন দীর্ঘদিন ধরে ভুতনি ব্রিজ এলাকায় চা ও পানীয় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার বিকাল নাগাদ আচমকা বসতঘরের একটি অংশ থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আশপাশের কাঠামো। আগুনের তীব্রতায় দোকানে থাকা টিভি, ফ্রিজ, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। কয়েক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পার্শ্ববর্তী বসতিগুলি অক্ষত থাকলেও ওই দুই পরিবারের ক্ষতির পরিমাণ বিপুল। ফলে শীতের রাতে আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা। প্রতিবেশীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহায়তা, পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাহিমা দেবী জানান, 'হঠাৎ দূর থেকে ধোঁয়া, চিৎকারের আওয়াজ শুনে এলাকাবাসী সবাই ছুটে যাই। সকলের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের অনুমান, রান্নার সময় অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের সহায়তাই এখন ওঁদের একমাত্র ভরসা'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের