নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - একের পর এক সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত শিলিগুড়িবাসী। গত দুই সপ্তাহে প্রায় আধ ডজনের বেশি পথ দুর্ঘটনার সাক্ষী শিলিগুড়ি। ফের একই চিত্র। বলাবাহুল্য , আগের থেকেও ভয়ঙ্কর। একইসঙ্গে তিনটি যানবাহনের সংঘর্ষ। আহত একাধিক ব্যক্তি। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি নতুন হলদিবাড়ি ও মেখলিগঞ্জ রাজ্যসড়কের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। একটি বিলাসবহুল চারচাকা , বাইক টোটোর একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়। হলদিবাড়ির দিক থেকে একটি বাইক পেট্রোল পাম্পে তেল ভরার জন্য প্রবেশ করছিল। এমতাবস্থায় , দ্রুত গতিতে থাকা ওয়াগনার ওই বাইককে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি ছিটকে প্রায় ২০ মিটার দূরে চলে যায়। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আহত তিনজন।
আহতদের মধ্যে রয়েছেন বাইক চালক সহ টোটোর দুই যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় বাইক চালককে মেখলিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে , টোটোয় থাকা দুই যাত্রীকে স্থানীয় হলদিবাড়ি গ্রামীণ এলাকায় নিয়ে যাওয়া হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা চলছে। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এক স্থানীয় বলেছেন , "আগে বাইককে ছিটকে দেয় চারচাকাটি। আমাদের দিকেও তেড়ে আসছিল। এর মধ্যেই উল্টে যায় টোটো। আমারও বড়সড় ক্ষতির হতে পারত। মাত্র তিনহাত দূরে ছিলাম আমি। আরও বেশি ক্ষতি হতে পারত। ঘটনার পর স্থানীয়রা সবাইকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের