নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বসন্তের শুরুতে প্রেমদিবসের আবহে প্রকৃতির সাজে ধরা পড়ল এক অপরূপ দৃশ্য। ধানতলা জুড়ে রঙিন ফুলের সমাহার মন কাড়ছে ক্রেতা থেকে দর্শনার্থীদের। এই পরিস্থিতিতে উচ্ছ্বসিত প্রেমিক-প্রেমিকারা। ভালোবাসা আর রঙিন পাপড়ির মেলবন্ধনে জমে উঠেছে এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসন্ত মানেই প্রেমের ডাক। আর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আধুনিক প্রজন্মের কাছে সম্পর্ক উদযাপনের বিশেষ দিন। আগে ভালোবাসা প্রকাশে ছিল সঙ্কোচ, ভয়। কিন্তু এখন তা অনেকটাই সহজ। তবুও প্রিয়জনকে চমকে দিতে গোলাপের আবেদন আজও অমলিন। উপহারের তালিকায় এই ফুলের কদরই বেশি। প্রেমদিবস ঘিরে বাজারে গোলাপের চাহিদা বেড়েছে লক্ষণীয়ভাবে।

ধানতলায় চাষ হয় সব ধরনের গোলাপ। প্রত্যেক বছর এখনকার ফুল শুধু রাজ্য নয় দেশ ছড়িয়ে বিদেশেও রপ্তানি করা হয়। মুম্বাই, দিল্লি, কলকাতা, শিলিগুড়ি, অসম, বিহার- সর্বত্র রয়েছে ব্যাপক চাহিদা। ফলে এলাকায় যেন বসেছে রঙের উৎসব। সেলফি তুলতে ব্যস্ত তরুণ-তরুণীরা। দোকানে উপচে পড়ছে ভিড়। অনেকের কথায়, "এ যেন নদীয়ার ছোট্ট কাশ্মীর"।

গোলাপ ব্যবসায়ী শাহিজুর জানান, 'আমি ২৫ বছর ধরে ব্যবসা করছি। সব ধরনের গোলাপ চাষ হয় এখানে। প্রত্যেক বছরই দূর দূরান্তে পাড়ি দেয় ফুল। তবে লাভের কথা আগে থেকে বলা যায় না। যে বছর যতটা চাহিদা থাকে, তার ওপর নির্ভর করে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের