নিজস্ব প্রতিনিধি , মালদহ - মোথাবাড়ি কাণ্ডের পর থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে শনিবার মালদহে পরপর ৩ টি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মানিকচকের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে ফের নির্বাচন কমিশন ও কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তিনি।
শনিবার মানিকচকের এনায়েতপুর গ্রামীণ গ্রন্থাগার ফুটবল মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি SIR ইস্যুতে সরব হন তিনি। সভামঞ্চ থেকে কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' সব মানুষের ভোটাধিকার কেটে দিলে ভোটটা দেবে কে? বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন?বিজেপির দালালি করতে গিয়ে গণতন্ত্রের পরিহাস হচ্ছে। দিল্লি থেকে বেছে বেছে সংখ্যালঘু, তফসিলি ও জনজাতিদের ভোট বাদ দেওয়া হচ্ছে।'
এদিন মঞ্চ থেকে শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, ' আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, এখানে এসে যাদের নাম কেটেছেন তাদের সঙ্গে কথা বলুন।' পাশপাশি, যাদের নাম বাদ গেছে তাদের ট্রাইবুন্যালে আবেদন করার পরামর্শও দেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে, বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' এদের কোনো ধর্ম নেই, দাঙ্গা বাধানোই এদের একমাত্র ধর্ম।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের