নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরনো মামলার তদন্তে নতুন গতি। আর সেই আবহেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বৈঠকে নির্মলের উপস্থিতি ঘিরে জল্পনার মধ্যেই মন্ত্রীর স্পষ্ট মন্তব্য, 'যে কমিটিতেই থাকুক না কেন, উনি গ্রেফতার হবেন।'
শনিবার তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলের বৈঠকে আচমকাই হাজির হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তার উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। যদিও ঋতব্রত শিবির পরে জানিয়ে দেয়, নির্মল ঘোষকে তারা আমন্ত্রণ জানায়নি এবং তিনি দলের কোনও সাংগঠনিক পরিকল্পনার অংশ নন।
এই ঘটনার একদিন পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'আইন আইনের মতো চলবে, পুলিশ পুলিশের কাজ করবে। যে কমিটিতেই থাকুক না কেন, নির্মল ঘোষ গ্রেফতার হবেন।' তার এই মন্তব্যে স্পষ্ট, রাজনৈতিক অবস্থান বদলালেও তদন্ত বা আইনি প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না বলেই সরকারের অবস্থান।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের