নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কন্যা সন্তান হলেই কান ফোটাতে হবে। ছোটবেলায় এই রীতি পালন করা হয়ে থাকে সব ঘরেই। সন্তান যন্ত্রণা পাক না পাক , কাঁদুক না কাঁদুক এই নিয়ম পালন করতেই হবে। একরত্তি কন্যাদের চোখ থেকে জল গড়ালেও সেইদিকে চোখ যায় না পরিবারের। আচার রীতির চক্করে একরত্তিদের বছরের পর বছর ধরে আঘাত করা হচ্ছে। এই রীতির বিরোধিতা করে সরব এক মহিলা নেটিজেন।
সম্প্রতি মাতঙ্গিনী মৃন্ময়ী নামের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে , একরত্তি একটি কন্যা সন্তান কাঁদছে। তার বাম কানের লতি ছিঁড়ে গিয়েছে। ছবির ওপর লেখা , "শিশুর কানের লতি ছিঁড়ে সোনার দুল ছিনতাই।" এরপরই ঘটনার বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে।

ক্যাপশনে লেখা হয়েছে , "এতটুকু একটা বাচ্চাকে জোর করে কানের লতি ছিদ্র করে তাকে দুল পরাতে হবে কেন ভাই? মেয়ে শিশুদের উপর থেকে আপনারা সৌন্দর্য নামক অত্যাচার কবে বন্ধ করবেন? কই একটা ছেলে শিশুকে তো এ ধরনের সৌন্দর্যের অত্যাচার সহ্য করা লাগে না! আমার ১৩ মাসের কন্যাকে আমি একটা মালা চুড়িও সারাক্ষণ পরিয়ে রাখি না। কারণ ওর সামান্যতম অসুবিধা হলেও সেটা ও ভাষায় প্রকাশ করতে পারব না। একটু না হয় সুন্দর কম দেখালো৷ সুন্দর দেখানোর চেয়ে আমার বাচ্চার নিরাপত্তা আর তার আরাম বোধকেই আমি বেশি প্রায়োরিটি দিই। আমার মনে হয় সবারই সেটা করা উচিত। আপনার সন্তানের নিজস্ব মতামত দেওয়ার ক্ষমতা এখনো তৈরি হয়নি বলে আপনি যা কিছু তার উপর চাপিয়ে দিতে পারেন না। একজন মানুষ কানের লতি ছিদ্র করে দুল পরবে নাকি ট্যাটু করবে সেটা তার স্বাধীন সিদ্ধান্ত হওয়া উচিত।
অ্যাকাউন্ট থেকে আরও লেখা হয়েছে , "ছবির ঘটনাটির সত্যতা আমি জানি না। একটা পেজে দেখলাম। কিন্তু এটা এই দেশে অস্বাভাবিক কোনো ঘটনা না। বড়দের সাথে এমন ঘটনা প্রায়ই ঘটছে। এরা এতটা অসভ্য যে এখন শিশুদেরও তারা রেহাই দিচ্ছে না। সোনাদানা আপনার বাচ্চার জীবনের জন্য রিস্কি! দরকার কী আপনার বাচ্চাকে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দর দেখানোর?" মন্তব্যটি সমর্থন করেছেন আরও অনেকেই। ভরে গেছে কমেন্ট বক্স।
(শিশুর কানের দুল চুরির ঘটনার সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের মন্তব্যে কড়া জবাব ভারতের
সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের পদক্ষেপ। সীতাপুরে সমাজবাদী পার্টির অফিস ভাঙাকে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়
ভারতের জন্য খুলছে ইউরোপের দরজা! বড় ঘোষণা কেন্দ্রের
দিল্লিতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস! উদ্ধার ৫ সদ্যোজাত, গ্রেফতার চিকিৎসক-সহ ১৩ জন
দুপুর ২টার কিছু পরে তিনি নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল