নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ন্যাশনাল যোগাসনে অসাধারণ সাফল্য বাংলার তিন খুদে পড়ুয়ার। দেশের সীমানা পেরিয়ে এবার বাইরে যাওয়ার হাতছানি। যোগা প্রতিযোগিতায় দেশের মধ্যে সোনা , রুপো ও ব্রোঞ্জ পেয়ে তাক লাগিয়ে দিল রামনগরের তিন স্কুল পড়ুয়া।
সূত্রের খবর , পূর্ব মেদিনীপুরের রামনগরের তিন খুদে পড়ুয়া ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব দেখালো। সমাপ্তি জানা, রিয়া প্রামানিক ও শিবু শিট তিনজনেই পারিবারিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে এখন বাংলার গৌরবের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভাবের সংসার তিনজনেরই। আর্থিক সংকট কোনদিনও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। জেদ ও পরিশ্রমের উপর ভর করে সকল বাধা অতিক্রম করেছে তারা।
ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যোগা করার। সেইমতো পরিশ্রমও করতো তিনজন। অবশেষে স্বপ্ন পূরণের হাতছানি। দেশের সেরা হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে তিনজন পাড়ি দেবে সুদূর মালয়েশিয়াতে। সেখানে গিয়েও যেন সফল হয়ে ফিরে আসতে পারে তার জন্যই প্রার্থনা সমগ্র রামনগরের।
ঘটনা প্রসঙ্গে প্রতিভাবান যোগা স্কুলের শিক্ষিকা পাপিয়া মাহাতো বলেন, 'ওদের সাফল্যে আমি গর্বিত। ওরাই আজ আমার মুখ উজ্জ্বল করেছে। ঈশ্বর ওদের মঙ্গল করুক। ওদের আর্থিক অবস্থা যথেষ্ট খারাপ। আমরা তো আছি , গ্রামের সকলেই ওদের সাহায্য করবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের