নিজস্ব প্রতিনিধি , বীরভূম - যোগী আদিত্যনাথের রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের কানপুরে রেললাইনের ধারে উদ্ধার হয় পরিযায়ী শ্রমিক প্রতীক হেমব্রমের মৃতদেহ। সোমবার তার বাড়িতে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন প্রতিনিধি দল।
সূত্রের খবর, শনিবার গভীর রাতে কানপুরের গোবিন্দনগর থানা এলাকার রেললাইনের ধারে প্রতীকের দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় সরব হয় তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার বীরভূমে প্রতীকের বাড়িতে পৌঁছান তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, জেলা তৃণমূল কোর কমিটির সদস্য রবি মুর্মু, এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা, যার মধ্যে ছিলেন বোলপুর ব্লকের বিডিও।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বলেন, ' পরিবারের পক্ষ থেকে যেই ধরনের ফটো দেখানো হচ্ছে তাতে স্পষ্ট খুন করে মারা হয়েছে। কিছু দিন আগেই উত্তরপ্রদেশে বিজেপি রাজ্যসভার সাংসদ ভিসেলাল তিনি আদিবাসী বা দলিতদের জঙ্গি বলে ব্যাখ্যা দিয়েছেন। সেখানেও একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিককে আদিবাসী সন্দেহে মেরেছে কিনা। পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি জানানো হচ্ছে। আমরাও চাই কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার সঠিক তদন্ত হোক।'
তৃণমূল সাংসদের পক্ষ থেকে আরও জানানো হয়, 'নিহত প্রতীক যেহেতু রেজিষ্টার পরিযায়ী শ্রমিক ছিলেন তাই রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকারের ২ লক্ষ ২৫ হাজার টাকা সে পাবে। পাশাপাশি, তার মেয়েকে পড়ানোর জন্য যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকেও দলের পক্ষ থেকে দেখা হবে। এই ভাবে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে আমাদের যেমন লড়াই চলছিল চলবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের