নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নিয়মিত মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে কুকর্ম। যৌনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত দিতেন এক ব্যক্তি। দীর্ঘদিন লক্ষ্য করার পর অবশেষে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করলেন ছাত্রীদের অভিভাবকরা। এরপরই চরম হেনস্থার শিকার হয় অভিযুক্ত। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে কোতোয়ালি থানা এলাকার বিদ্যালয় চত্বরে।
সূত্রের খবর , বিদ্যালয় চত্বরের স্কুল শুরু ও ছুটির সময় নিয়মিত দাঁড়িয়ে থাকতেন অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস। এরপর মেয়েদের দিকে নোংরা ইঙ্গিত করতেন। বেশ কিছুদিন এই কুকর্ম চলছিল বিদ্যালয় চত্বরে। ছাত্রীরা অভিভাবকদের জানানোর পর তারাও বিষয়টা লক্ষ্য করেন। শুধু ইঙ্গিত নয় , ছাত্রীদের উদ্দেশ্যে নোংরা নোংরা কথাও বলতেন অভিযুক্ত। অবশেষে শুক্রবার তাকে পাকড়াও করে অভিভাবকরা। এরপর তাকে সকলের সামনে কান ধরে উঠবোস করানো হয়।

অভিবাবকদের অভিযোগ , শুক্রবার স্কুলে ঢোকার আগে দুই ছাত্রী সহ এক মহিলা শিক্ষিকাকে যৌনাঙ্গ দেখিয়ে অশালীন ইঙ্গিত করেন ওই ব্যক্তি। এরপরই তাকে আটক করেন অভিভাবকরা। পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করায় নিজেকে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক বলে দাবি করেন অভিযুক্ত। খোঁজখবর করে কোনো তথ্য না মেলায় নিজের দোষ স্বীকার করেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে নানারকম মন্তব্য পেশ করেন অনেকেই। সঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন সকলে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের