নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সারা দেশজুড়ে এখন জ্বালানি সঙ্কট। কেউ ভাবতেও পারেননি যুদ্ধের আঁচ পড়তে পারে ভারতে। তবে জ্বালানি সঙ্কটের জেরে দেশে এখন হুলুস্থুল কাণ্ড। গ্যাসের আকালে বন্ধ হয়ে গেছে বহু হোটেল - রেস্তোরাঁ। তবে দাদা বৌদির বিরিয়ানি রান্না হচ্ছে সেই পুরোনো কাঠের জ্বালে। চাহিদার কথা মাথায় রেখে বিরিয়ানির সঙ্গে আপোষ করতে নারাজ রেস্তোরাঁ কর্তৃপক্ষ।।
সূত্রের খবর , প্রায় ৬০ বছর পুরোনো এই দাদা বৌদির বিরিয়ানি। প্রতিদিন এই রেস্তোরাঁয় তুলনামূলক গ্যাসের চাহিদা থাকে তুঙ্গে। কয়েক হাঁড়ি বিরিয়ানি শেষ হয়ে যায় নিমেষের মধ্যে। দুপুরের পেট পুজো ও রাতের ডিনারে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় হরেকরকম পদ।তবে দাদাবৌদি মূলত বিখ্যাত বিরিয়ানির জন্য। তাই গ্যাসের সঙ্কটে অন্যান্য পদ কমিয়ে দিতে হলেও মূল আকর্ষণের সঙ্গে তারা কোনোভাবেই আপোষ করছেনা। ব্যবসায়িক উন্নতি সহ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে কোনওভাবেই দোকান বন্ধ না রেখে এই উদ্যোগ নিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ফলে মুখে চওড়া হাসি দেখা গেছে বিরিয়ানি প্রেমীদের।
রেস্তোরাঁর মালিক সঞ্জীব সাহা জানিয়েছেন , "আমাদের বিরিয়ানি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে গ্যাসের বদলে সেই পুরোনো আমলের কাঠের জ্বালে ফিরে যেতে হয়েছে আমাদের। কেন্দ্রীয় সরকার কাঠ ব্যবহার করার অনুমতি দিয়েছে। তাই আমরা কাঠের জ্বালেই বিরিয়ানি রান্নার ব্যবস্থা করেছি। তবে বেশকিছু পদ আমাদের বাধ্যতামূলক বাদ দিতে হয়েছে। চাইনিজ আইটেমের অধিকাংশ বাদ চলে গেছে। আবার গ্যাসের সঙ্কট মিটে গেলে আমরা আগের অবস্থায় ফিরে যাব। তবে গ্রাহকদের এই অবস্থাতেও বিরিয়ানি দিতে পেরে ভাল লাগছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের