নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - এলপিজি সিলিন্ডারের তীব্র ঘাটতির জেরে এবার চরম অনিশ্চয়তা তৈরি হল গভীর সমুদ্রে মাছ ধরতে পাড়ি দেওয়া নিয়ে। রান্নার জ্বালানির সরবরাহে টান পড়ায় বহু ট্রলারই উপকূলে নোঙর করে রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। ফলে ভরা মরসুমে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সুন্দরবনের রায়দিঘির কয়েক হাজার জেলে ও ট্রলার মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে গভীর জলরাশিতে মৎস্যশিকারের ব্যস্ত সময় চলছে। সাধারণত প্রতিটি নৌযানে ১৫ জনের বেশি জেলে থাকেন এবং তাঁদের টানা ১০ থেকে ১৫ দিন সাগরের মাঝখানে থাকতে হয়। সুরক্ষা ও সুবিধার খাতিরে ট্রলারগুলিতে জ্বালানি হিসেবে কাঠের বদলে এলপিজিই ব্যবহার করা হয় খাবার তৈরির জন্য। কিন্তু ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে গত কয়েকদিন ধরে পর্যাপ্ত সিলিন্ডার না মেলায় অনেক নৌযানই পাড়ি দিতে পারছে না। ফলে মাছ ধরার সরঞ্জাম ও রসদ মজুত থাকলেও জ্বালানির অভাবে কার্যত অচল হয়ে পড়েছে জলযানগুলো।

ট্রলার মালিকদের দাবি, মাঝসমুদ্রে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা। সিলিন্ডার না পাওয়ায় বহু ক্ষেত্রে জেলেদের বন্দরে বসিয়ে খাওয়াতে হচ্ছে। কাজ না থাকলেও প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা করে পারিশ্রমিক দিতে হচ্ছে তাঁদের। এর ওপর প্রাকৃতিক দুর্যোগের কারণে সামনেই মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা বা ‘ব্যান পিরিয়ড’ শুরু হতে চলেছে। তার আগে অন্তত দু’টি ট্রিপে শিকার বাকি থাকলেও জ্বালানির এই সংকট জেলেদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দ্রুত সমস্যার সমাধান না হলে এই মরসুমের উপার্জনে বড়সড় ধস নামার আশঙ্কা করা হচ্ছে।
মৎস্যজীবী বাপ্পা সরদার জানান, ‘আমরা বিভিন্ন ডিলারের কাছে সিলিন্ডারের খোঁজ করছি, কিন্তু কোথাও জোগান নেই। এদিকে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ, অথচ শুধু গ্যাসের অভাবে আমরা বেরোতে পারছি না। হাতে আর মাত্র এক মাস সময় আছে মাছ ধরার। যদি এই সংকটের সুরাহা না হয়, তবে আমাদের রুজিরুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কাঠের জ্বালানি দিয়ে ট্রলারে রান্নার ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই সিলিন্ডার না পাওয়া পর্যন্ত আমরা নিরুপায়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের