নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চ্যাঙা পূর্বপাড়ার যুবক অকিলুর মন্ডল (২৩)। আড়ত থেকে সবজি নামিয়ে ছোট গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় পিছন দিক থেকে নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় অকিলুর। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার যুগ ফ্লাইওভার সংলগ্ন এলাকায়। এরপর অপর একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

ঘটনার পর এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। দুর্ঘটনার খবর ছড়াতেই নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অকিলুরের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুই গাড়ির বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়ি সহ চালকের খোঁজ শুরু করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের