নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটার তালিকা সংশোধন ঘিরে উদ্বেগের আবহে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তার দাবি, আসন্ন সংশোধিত ভোটার তালিকায় প্রায় এক লক্ষ মতুয়া ভোটারের নাম বাদ যেতে পারে। এই মন্তব্য সামনে আসতেই মতুয়া সমাজের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে।
রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াকে ঘিরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে সোমবার বনগাঁর গাড়াপোতায় বিজেপির এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, 'ভোটার তালিকা থেকে যদি ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ যায়, সেখানে আমাদের এক লক্ষ লোকের নাম যদি বাদ পড়ে, তাহলে সেটুকু আমাদের সহ্য করতে হবে।' এই বক্তব্যের ব্যাখ্যায় শান্তনু ঠাকুর জানান, মতুয়ারা প্রাণ হাতে করেই এ দেশে এসেছিলেন এবং এই পরিস্থিতি সাময়িক বলেই তিনি মনে করেন।
একইসঙ্গে, তিনি মতুয়া উদ্বাস্তুদের আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আইন কার্যকর করেছেন। তার দাবি, যোগ্য সকলেই নাগরিকত্ব ও ভোটাধিকার পাবেন। তবে শান্তনু ঠাকুরের এই বক্তব্যকে হাতিয়ার করে কড়া আক্রমণে নেমেছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'আমরা বহুদিন ধরেই বলে আসছি বিজেপি মতুয়াদের ভাঁওতা দিচ্ছে। এখন সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের