নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ঝোপের মধ্যে থেকে গলায় গাছের লতা জড়ানো অবস্থায় এক বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘিতে । ঘটনায় খুনের অভিযোগ তুলেছে বিজেপি। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার মনিগ্রাম বটতলা এলাকায়, ঝোপের মধ্যে থেকে লোকেশ রাজমল্য নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, মৃত লোকেশ রাজমল্ল এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
সোমবার রাত থেকেই লোকেশের কোনও খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকালে গলায় গাছের লতা জড়ানো অবস্থায় ঝোপের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনা প্রসঙ্গে জেলা যুব মোর্চার সভাপতি ভবানী প্রসাদ চ্যাটার্জির বক্তব্য,'আজ সকাল ৮টা নাগাদ খবর পাওয়া যায় যে মনিগ্রাম বরতলায় মোড়ল পুকুর পাড় সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী লোকেশ রাজমল্য রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছেন। বিষয়টি জানার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রশাসনকে খবর দেয়। নিখোঁজ থাকার পর সকালে নির্জন জঙ্গলঘেরা এলাকা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গলায় লতাপাতা পেঁচানো অবস্থায় পাওয়া যায় । মুখ ক্ষতবিক্ষত ছিল। যার থেকে অনুমান করা হচ্ছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত ব্যক্তি অত্যন্ত নম্র, মৃদুভাষী ছিলেন। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তিনি বিজেপির ১০৯ নম্বর বুথের একজন সক্রিয় বুথকর্মী ছিলেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে'।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের