নিজস্ব প্রতিনিধি , কাবুল - দ্বিতীয়বার বিয়ে করেছেন আফগানিস্তান স্পিনার রশিদ খান। ২০২৪ সালের অক্টোবর মাসে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে দ্বিতীয়বার বিয়ের খবর উঠে আসে। চলতি বছরের আগস্টেই নাকি ফের বিয়ে করেছেন রশিদ খান। এতদিন লুকিয়ে রাখলেও এবার সেই খবর নিজেই সামনে আনলেন তারকা স্পিনার।
সোমবার রাতে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন রশিদ খান। যেখানে তিনি নিজেই দ্বিতীয়বার বিয়ে দাবি জানিয়েছেন। পোস্টের ক্যাপশনে লেখেন, "গত ২রা আগস্ট, ২০২৫ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি। নিকাহ সেরেছি এমন একজনের সঙ্গে, যাঁকে ভালোবাসা সহ শান্তির প্রতীক বলা যেতে পারে। এমন একজনকেই আমি জীবনসঙ্গী হিসাবে বরাবর চেয়েছিলাম।"
রশিদ আরও লেখেন, "সম্প্রতি আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু সেখানে খুবই অপ্রিয় কিছু ঘটনা ঘটে। তাই সকলকে সত্যিটা সোজাসুজি জানিয়ে দিতে চাই, উনি আমার স্ত্রী। আমরা একসঙ্গেই রয়েছি।" এই পোস্টের পরেই নিশ্চিত হয় দুই স্ত্রীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রশিদ। গতবছর ৩রা অক্টোবর রশিদ খান ধুমধাম করে বিয়ে করেন। কাবুলের এক নামকরা হোটেলেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের