নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - শেষ জীবনে এসে ফুটবল মাঠের স্বপ্নপূরণ করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা সেনা জাওয়ান। ১০২ বছর বয়সে নাতির সঙ্গে প্রথমবার ফুটবল মাঠে গেলেন হ্যারল্ড টেরেন্স। নাতি টাইলার টেরেন্সের সঙ্গে ইন্টার মায়ামির খেলা দেখলেন আমেরিকার বিমান বাহিনীর প্রাক্তন সদস্য।
আমেরিকার একটি টেলিভিশন চ্যানেল ‘ইউএসএ টুডে’কে খেলার দেখার অভিজ্ঞতা জানিয়েছেন টেরেন্স। মাঠে এসেই মেসির গোলের সাক্ষী থাকলেন। মেসির গোল দেখে ভীষণই উচ্ছ্বসিত টেরেন্স। প্রাক্তন সেনা বলেছেন, ‘‘আমি আগে কখনও স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখিনি। জীবনে প্রথম বার খেলা দেখলাম। মেসি বা অন্য কোনও ফুটবলারকে সামনে থেকে দেখিনি কখনও। টেলিভিশনে অনেক খেলাই দেখেছি। কিন্ত নাতির হাত ধরে প্রথমবার মাঠে এলাম।"
টেরেন্স আরও বলেছেন , "ফুটবল আমার ভালই লেগেছে। খেলাটা পছন্দ করতে শুরু করেছি। তবে রোমাঞ্চিত নই। জীবনের প্রতিটি দিন এখন আমার কাছে নতুন অভিজ্ঞতার। খেলা দেখে মনে হল, যেন নিজের যৌবনের বিশেষ বিশেষ মুহূর্ত দেখছি।"
নাতি অ্যাপেল টিভির ধারাভাষ্যকার। টাইলার বলেছেন , "দাদুকে ফুটবল মাঠে পাওয়া আমার কাছে বিশ্বের সবচেয়ে সুন্দর ঘটনাগুলোর মধ্যে একটা। দাদুর জন্যই আমার খেলাধুলোর প্রতি ভালবাসা। দাদুকে মাঠে পাওয়া আমার কাছে স্বপ্ন পূরণের মতো।’’
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের