নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - ২০১৪ সালে দুই সংবাদমাধ্যম সহ এক সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তন ভারতীয় অধিনায়কের অভিযোগ, ২০১৩ সালে সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে আইপিএলে ম্যাচ গড়াপেটা নিয়ে আলোচনার সময় তার নাম নেওয়া হয়েছিল। এতে তাঁর সম্মানহানি হয়েছে। ১১ বছর ফের শুরু হয়েছে মামলার শুনানি।
আইপিএলে ম্যাচ গড়াপেটার কারণে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। সেই সময় রাইসিং পুনে সুপার জায়ন্টসের দলের হয়ে খেলেছিলেন ধোনি। চেন্নাইয়ের প্রত্যাবর্তনের পর একটা অনুষ্ঠানে গড়াপেটার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। তার চোখের জলে প্রকাশ পেয়েছিল এই ঘটনায় কতটা আঘাত পেয়েছিলেন তৎকালীন চেন্নাই অধিনায়ক।
মিথ্যে বদনাম রটে যাওয়ার পরেই মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন ধোনি। প্রায় ১১ বছর পর শুরু হয়েছে সেই মামলা। নির্দোষ প্রমাণিত হতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।বিচারপতি সিভি কার্তিকেয়ন এক জন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করেছেন। সশরীরে আদালতে হাজিরা দিতে পারতেন তবে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তার বয়ান রেকর্ড করে আনার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি।
ধোনির তরফে পিআর রমন একটা হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় লেখা, "যাতে অকারণে দেরি না করে মামলার দ্রুত ও ন্যায্য নিষ্পত্তি করা হয়। শুনানির সময় সব প্রমাণ দেওয়ার সব রকম চেষ্টা করা হবে। শুধু একটাই অনুরোধ, এই মামলার দ্রুত নিষ্পত্তি করা হোক।" খবর ছড়ানোর পর ধোনি অনুরাগীরা অনেকেই বলেছেন, এবার সব সত্যি সামনে আসতে চলেছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের