6a3bb9b69b1df_WhatsApp Image 2026-06-24 at 16.34.02
জুন ২৪, ২০২৬ বিকাল ০৫:৪১ IST

১২ বছর আগে বাঘে কেড়েছিল স্ত্রীকে, এবার কলস জঙ্গলে নিখোঁজ স্বামী!

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সুন্দরবনের কলস জঙ্গল যেন ফের ফিরিয়ে আনল ১২ বছর আগের সেই দুঃসহ স্মৃতি। যে জঙ্গলে বাঘের হামলায় প্রাণ হারিয়েছিলেন স্ত্রী রুমকি ভক্তা, সেই একই এলাকায় এবার বাঘের আক্রমণের শিকার হলেন তার স্বামী ভানু ভক্তা। ১১ জন সঙ্গীর সামনেই তাকে ঘাড়ে কামড়ে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। ঘটনার পর থেকে তার কোনও খোঁজ না মেলায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুর এলাকার বাসিন্দা ভানু ভক্তা। তিনি বৈধ মৌল পাস নিয়ে ১১ জন সঙ্গীকে সঙ্গে করে মধু সংগ্রহের জন্য কলস দ্বীপ সংলগ্ন জঙ্গলে প্রবেশ করেছিলেন। মঙ্গলবার দুপুরে মৌচাকের খোঁজ করার সময় আচমকাই একটি বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা লাঠিসোটা নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও বাঘের সামনে অসহায় হয়ে পড়েন তারা। পরে বন দফতরের কর্মীরা তল্লাশি অভিযান চালালেও এখনও পর্যন্ত ভানু ভক্তার কোনও সন্ধান মেলেনি। ঘটনার পর ভানু ভক্তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। ১২ বছর আগে একইভাবে স্ত্রীকে হারানোর পর এবার স্বামীরও খোঁজ না মেলায় আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি সুন্দরবনের জঙ্গলনির্ভর মানুষদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী অংশুমান ভক্তা বলেন,'আমরা মৌল পাস নিয়ে জঙ্গলে মধু কাটতে গেছিলাম। সেখানেই অঘটন ঘটে যায়। ভানু আমার ভগ্নিপতি হয়। চোখের সামনে থেকে বাঘে ধরে নিয়ে যায় ওকে। আমরা বহু চেষ্টা করেও বাঁচাতে পারিনি। বাড়িতে ছোট ছোট দুটো বাচ্ছা আছে। ওদের কি হবে জানিনা'।

সঙ্গী সুকুমার ভক্তা বলেন,'শুক্রবার আমরা ১২ জন মৌল পাস নিয়ে মধু কাটতে গেছিলাম। ১০ টার দিকে ওকে বাঘে ধরে। অনেক বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। বনদফতর ছিল কিন্তু উদ্ধার করা যায়নি'। 
 

আরও পড়ুন

মাটি চুরি থেকে গাছ পাচার , ফের আইনি বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
জুন ২৬, ২০২৬

আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে

শেষ দফার কাজে ১২০ ঘন্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল , জারি ট্রাফিক বিজ্ঞপ্তি
জুন ২৬, ২০২৬

গার্ডার বসানোর কাজ চলবে দুই দফায় , যান চলাচলে বড়সড় পরিবর্তন 

শরীরে শান্তির জন্য বিশেষ ম্যাসাজ , ডাউনটাউন মলে স্পা সেন্টারে তুমুল মারামারি
জুন ২৬, ২০২৬

গ্রাহক ও স্পা কর্তৃপক্ষের বচসা থেকে সংঘর্ষের অভিযোগ

 

বার্ধক্য ভাতার আবেদন জানাতে এসে ব্লক চত্বরে বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য মানিকচকে
জুন ২৫, ২০২৬

মৃতদেহের পাশ থেকে উদ্ধার আধার-ভোটার কার্ড ও নথিপত্র

ওয়ার্ড অফিসে মিলল বিয়ারের বোতল, আধার কার্ড ও সরকারি নথি!
জুন ২৫, ২০২৬


তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক, ডিম ছুঁড়ে বিক্ষোভ স্থানীয়দের 
 

বৃদ্ধার সই জাল করে জমি হাতানোর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
জুন ২৫, ২০২৬

জমি ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধা, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান

অনুব্রত মন্ডলের খাসতালুকে গভীর মধ্যরাতে অগ্নিকান্ড , পুড়ে গেল আরটিও দফতরের গুরুত্বপূর্ণ নথি
জুন ২৫, ২০২৬

এসডিও অফিস চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য 

ব্যাংকের শাখা খুলে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ, বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
জুন ২৫, ২০২৬

হাতের ছাপ নিয়ে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত পলাতক

হড়পা বান নামতে চলেছে , পাহাড় থেকে দ্রুত ফিরে আসুন মনসুন প্রেমীরা
জুন ২৫, ২০২৬

৩০ শে জুন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে

মাটিগাড়ায় ৩ মাস ধরে নাবালিকাকে আটকে রেখে লাগাতার গণধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেতার দুই পুত্র
জুন ২৪, ২০২৬

তিন মাস ধরে বন্দি রেখে নির্মম অত্যাচার, লোকদেখানো বিয়ের পর বন্দুক ঠেকিয়ে পরিবারকে হুমকি

বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ গ্রেফতার ৪
জুন ২৪, ২০২৬

গোপন সূত্রের খবর পেয়ে মধ্যরাতে অভিযান, পলাতক আরও কয়েকজনের খোঁজে তল্লাশি
 

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই বড় অ্যাকশন! ২০১৮ সালের দাস দম্পতি হত্যাকাণ্ডে ধৃত ১০
জুন ২৪, ২০২৬

বিধানসভায় সাক্ষাতের পরেই নড়েচড়ে বসল পুলিশ

আবাসের টাকা ফেরতের দাবিতে কুলতলিতে বিক্ষোভ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি ঘিরে উত্তেজনা
জুন ২৪, ২০২৬

 কুলতলিতে গ্রামবাসীদের ক্ষোভ উগরে পড়ল রাস্তায়

শুভেন্দুর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অ্যাকশন! তামান্না হত্যাকাণ্ডে পাকড়াও আরও ২ পলাতক
জুন ২৪, ২০২৬

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর জোরদার তদন্ত

ধানের ভূষির আড়ালে গাঁজা পাচার! নবদ্বীপে ট্রাকভর্তি মাদক উদ্ধার
জুন ২৪, ২০২৬

ট্রাক আটক করে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

জল বন্ধ হলে যুদ্ধও হতে পারে! ভারতকে হুশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

জল বন্ধ হলে যুদ্ধও হতে পারে! ভারতকে হুশিয়ারি পাকি...

ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্য...

চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্কায় ৩৮% DA বাড়াল শুভেন্দু সরকার

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্ক...

১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা

পর্নোগ্রাফির নেশায় চরম বিকৃতি! যোগী রাজ্যে ৯ মাসের ভাগ্নিকে ধর্ষণ করল ১২ বছরের মামা

পর্নোগ্রাফির নেশায় চরম বিকৃতি! যোগী রাজ্যে ৯ মাসের...

১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ

বদলের বাংলায় বড় ঘোষণা বিজেপি সরকারের , সোরাবর্দি অ্যাভিনিউ এখন গোপাল মুখার্জি রোড

বদলের বাংলায় বড় ঘোষণা বিজেপি সরকারের , সোরাবর্দি...

শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল