নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যের পালাবদলের পর বিভিন্ন সরকারি দফতর ও জনপ্রতিনিধিদের কার্যালয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। সেই আবহেই নদীয়ার কল্যাণীর ৬ নম্বর ওয়ার্ড অফিসে বিয়ারের বোতল, আধার কার্ড, সরকারি নথি ও জন্ম নিরোধক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই ঘটনায় এলাকাবাসীরা ওয়ার্ড অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কল্যাণীর মাঝেরচর এলাকায় ৬ নম্বর ওয়ার্ড অফিসে ঢুকে একাধিক বিয়ারের খালি বোতল, সরকারি নথিপত্র, আধার কার্ড এবং জন্মনিরোধক সামগ্রী দেখতে পান বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগের তির যায় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামল দাসের দিকে। ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে শ্যামল দাসের বক্তব্য,'এইসব ভোটার আধার কার্ডের কিছু কিছু অনেকসময় পোস্টঅফিস থেকে ডেলিভারি করতে গিয়ে না দিতে পারলে এখানে ওয়ার্ডে রেখে যেত। বাকি আগের ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন সেইসব ফাইলপত্র থেকেই এই নথিপত্র বেরিয়েছে। কোনোদিন আমি খুলেও এসব দেখিনি। স্টোররুম যারা কাজ করে তারাই ব্যবহার করে'।
আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে
গার্ডার বসানোর কাজ চলবে দুই দফায় , যান চলাচলে বড়সড় পরিবর্তন
গ্রাহক ও স্পা কর্তৃপক্ষের বচসা থেকে সংঘর্ষের অভিযোগ
মৃতদেহের পাশ থেকে উদ্ধার আধার-ভোটার কার্ড ও নথিপত্র
জমি ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধা, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান
এসডিও অফিস চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য
হাতের ছাপ নিয়ে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত পলাতক
৩০ শে জুন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে
তিন মাস ধরে বন্দি রেখে নির্মম অত্যাচার, লোকদেখানো বিয়ের পর বন্দুক ঠেকিয়ে পরিবারকে হুমকি
মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলা, ব্যাপক তল্লাশির পরও মেলেনি ভানু ভক্তার খোঁজ; শোকস্তব্ধ পরিবার
গোপন সূত্রের খবর পেয়ে মধ্যরাতে অভিযান, পলাতক আরও কয়েকজনের খোঁজে তল্লাশি
বিধানসভায় সাক্ষাতের পরেই নড়েচড়ে বসল পুলিশ
কুলতলিতে গ্রামবাসীদের ক্ষোভ উগরে পড়ল রাস্তায়
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর জোরদার তদন্ত
ট্রাক আটক করে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল