নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউটাউনের ডাউনটাউন মলে একটি স্পা সেন্টারকে কেন্দ্র করে বুধবার বিকেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গ্রাহক ও স্পা কর্তৃপক্ষের মধ্যে বচসাকে ঘিরে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , নাইট কুইন স্পা সেন্টারের মালিক কলিমুদ্দিনের সঙ্গে কয়েকজন গ্রাহকের বচসা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তা হাতাহাতি ও মারামারির রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনায় কয়েকজন আহত হন। স্পা সেন্টারে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগ ঘিরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। কিন্তু সেই অভিযোগের সত্যতা এখনও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ভাইরাল ভিডিওর সত্যতা সহ গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনা প্রসঙ্গে স্পা সেন্টারের কর্মচারী কিয়ামত শেখ বলেন,'এখানে শুধুই ম্যাসাজ দেওয়া হয় মাইন্ড ফ্রি করার জন্য। অন্যকিছু হয়না। লোকটি মদ খেয়ে এসেছিল আমাদের এখানে। ভীষণ খারাপ ব্যবহার করছিল। আমি বললাম স্যার বেরিয়ে যান এখান থেকে। কোনো ম্যাসাজ দেওয়া হবেনা আপনাকে। তারপর সে আমাকে আর দাদাকে দুজনকেই এক লাথি মারে। সমস্ত মেয়ে স্টাফদের গায়েও হাত তোলে'।
আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে
গার্ডার বসানোর কাজ চলবে দুই দফায় , যান চলাচলে বড়সড় পরিবর্তন
মৃতদেহের পাশ থেকে উদ্ধার আধার-ভোটার কার্ড ও নথিপত্র
তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক, ডিম ছুঁড়ে বিক্ষোভ স্থানীয়দের
জমি ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধা, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান
এসডিও অফিস চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য
হাতের ছাপ নিয়ে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত পলাতক
৩০ শে জুন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে
তিন মাস ধরে বন্দি রেখে নির্মম অত্যাচার, লোকদেখানো বিয়ের পর বন্দুক ঠেকিয়ে পরিবারকে হুমকি
মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলা, ব্যাপক তল্লাশির পরও মেলেনি ভানু ভক্তার খোঁজ; শোকস্তব্ধ পরিবার
গোপন সূত্রের খবর পেয়ে মধ্যরাতে অভিযান, পলাতক আরও কয়েকজনের খোঁজে তল্লাশি
বিধানসভায় সাক্ষাতের পরেই নড়েচড়ে বসল পুলিশ
কুলতলিতে গ্রামবাসীদের ক্ষোভ উগরে পড়ল রাস্তায়
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর জোরদার তদন্ত
ট্রাক আটক করে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল