6a3bfcc4d02f8_Gallery_1782316152354
জুন ২৪, ২০২৬ রাত ১০:১৩ IST

মাটিগাড়ায় ৩ মাস ধরে নাবালিকাকে আটকে রেখে লাগাতার গণধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেতার দুই পুত্র

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - দীর্ঘদিন ধরে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই পুত্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। ধৃতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা। তাঁরা থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা ওই কিশোরীর বয়স মাত্র ১৫ বছর। প্রায় ৩ মাস আগে তাকে রাস্তা থেকে আচমকা তুলে নিয়ে যায় অভিযুক্তরা। অপহরণের পর নাবালিকাকে মাটিগাড়ার এক প্রভাবশালী তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বন্দি করে রাখা হয়। অভিযোগ, সেখানে দীর্ঘ দিন ধরে আটকে রেখে পঞ্চায়েত সদস্যের দুই ছেলে ওই কিশোরীর উপর লাগাতার অত্যাচার চালায়। শুধু তাই নয়, তাদের বন্ধুরাও একেক দিন এসে ওই কিশোরীকে যৌন হেনস্থা করত বলে দাবি নির্যাতিতার।

এই নির্যাতনের পর আইনি মামলা থেকে বাঁচতে এক অভিনব কৌশল নেয় অভিযুক্তরা। পঞ্চায়েত সদস্যের এক পুত্র ওই নাবালিকাকে লোকদেখানো বিয়ে করে। কিন্তু বিয়ের পরেও কিশোরীর উপর শারীরিক নিপীড়ন বন্ধ হয়নি। মেয়ের এই বন্দি দশার কথা জানতে পেরে নির্যাতিতার পরিবারের লোকজন পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান। তাঁরা মেয়েকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু প্রতিবারই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে দেওয়া হয় লাগাতার হুমকি।

এমনকি কিশোরীর ভাইয়ের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখায় অভিযুক্তরা বলে দাবি। ফলে পরিবারটি সব জেনেও ভয়ে পিছিয়ে আসতে বাধ্য হয়। গত ৩ মাসে ওই নাবালিকা বেশ কয়েকবার সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু প্রভাবশালী নেতার ছেলেরা তাকে আবারও রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে আসত বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি, তাঁরা এর আগে প্রশাসনের সাহায্য চেয়েও পাননি। একাধিকবার থানায় লিখিত অভিযোগ দায়েরের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তৎকালীন পুলিশ তা নিতে সম্পূর্ণ অস্বীকার করে।

অবশেষে রাজ্যে নতুন সরকারের আমলে পরিস্থিতি বদলাতেই সম্প্রতি ওই কিশোরী কোনও মতে সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। এরপর পরিবারের সদস্যরা তাকে সঙ্গে নিয়ে মাটিগাড়া থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই নালিশের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর মঙ্গলবার রাতে পঞ্চায়েত সদস্যের দুই পুত্রকেই গ্রেফতার করে। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে বাল্যবিবাহ প্রতিরোধ আইন, ধর্ষণ ও পকসো আইনের একাধিক কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

আরও পড়ুন

মাটি চুরি থেকে গাছ পাচার , ফের আইনি বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
জুন ২৬, ২০২৬

আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে

শেষ দফার কাজে ১২০ ঘন্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল , জারি ট্রাফিক বিজ্ঞপ্তি
জুন ২৬, ২০২৬

গার্ডার বসানোর কাজ চলবে দুই দফায় , যান চলাচলে বড়সড় পরিবর্তন 

শরীরে শান্তির জন্য বিশেষ ম্যাসাজ , ডাউনটাউন মলে স্পা সেন্টারে তুমুল মারামারি
জুন ২৬, ২০২৬

গ্রাহক ও স্পা কর্তৃপক্ষের বচসা থেকে সংঘর্ষের অভিযোগ

 

বার্ধক্য ভাতার আবেদন জানাতে এসে ব্লক চত্বরে বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য মানিকচকে
জুন ২৫, ২০২৬

মৃতদেহের পাশ থেকে উদ্ধার আধার-ভোটার কার্ড ও নথিপত্র

ওয়ার্ড অফিসে মিলল বিয়ারের বোতল, আধার কার্ড ও সরকারি নথি!
জুন ২৫, ২০২৬


তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক, ডিম ছুঁড়ে বিক্ষোভ স্থানীয়দের 
 

বৃদ্ধার সই জাল করে জমি হাতানোর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
জুন ২৫, ২০২৬

জমি ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধা, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান

অনুব্রত মন্ডলের খাসতালুকে গভীর মধ্যরাতে অগ্নিকান্ড , পুড়ে গেল আরটিও দফতরের গুরুত্বপূর্ণ নথি
জুন ২৫, ২০২৬

এসডিও অফিস চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য 

ব্যাংকের শাখা খুলে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ, বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
জুন ২৫, ২০২৬

হাতের ছাপ নিয়ে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত পলাতক

হড়পা বান নামতে চলেছে , পাহাড় থেকে দ্রুত ফিরে আসুন মনসুন প্রেমীরা
জুন ২৫, ২০২৬

৩০ শে জুন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে

১২ বছর আগে বাঘে কেড়েছিল স্ত্রীকে, এবার কলস জঙ্গলে নিখোঁজ স্বামী!
জুন ২৪, ২০২৬

মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলা, ব্যাপক তল্লাশির পরও মেলেনি ভানু ভক্তার খোঁজ; শোকস্তব্ধ পরিবার

বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ গ্রেফতার ৪
জুন ২৪, ২০২৬

গোপন সূত্রের খবর পেয়ে মধ্যরাতে অভিযান, পলাতক আরও কয়েকজনের খোঁজে তল্লাশি
 

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই বড় অ্যাকশন! ২০১৮ সালের দাস দম্পতি হত্যাকাণ্ডে ধৃত ১০
জুন ২৪, ২০২৬

বিধানসভায় সাক্ষাতের পরেই নড়েচড়ে বসল পুলিশ

আবাসের টাকা ফেরতের দাবিতে কুলতলিতে বিক্ষোভ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি ঘিরে উত্তেজনা
জুন ২৪, ২০২৬

 কুলতলিতে গ্রামবাসীদের ক্ষোভ উগরে পড়ল রাস্তায়

শুভেন্দুর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অ্যাকশন! তামান্না হত্যাকাণ্ডে পাকড়াও আরও ২ পলাতক
জুন ২৪, ২০২৬

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর জোরদার তদন্ত

ধানের ভূষির আড়ালে গাঁজা পাচার! নবদ্বীপে ট্রাকভর্তি মাদক উদ্ধার
জুন ২৪, ২০২৬

ট্রাক আটক করে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

জল বন্ধ হলে যুদ্ধও হতে পারে! ভারতকে হুশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

জল বন্ধ হলে যুদ্ধও হতে পারে! ভারতকে হুশিয়ারি পাকি...

ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্য...

চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্কায় ৩৮% DA বাড়াল শুভেন্দু সরকার

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্ক...

১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা

পর্নোগ্রাফির নেশায় চরম বিকৃতি! যোগী রাজ্যে ৯ মাসের ভাগ্নিকে ধর্ষণ করল ১২ বছরের মামা

পর্নোগ্রাফির নেশায় চরম বিকৃতি! যোগী রাজ্যে ৯ মাসের...

১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ

বদলের বাংলায় বড় ঘোষণা বিজেপি সরকারের , সোরাবর্দি অ্যাভিনিউ এখন গোপাল মুখার্জি রোড

বদলের বাংলায় বড় ঘোষণা বিজেপি সরকারের , সোরাবর্দি...

শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল