6a3d0d68e587f_WhatsApp Image 2026-06-25 at 16.43.22
জুন ২৫, ২০২৬ বিকাল ০৫:৪৫ IST

বৃদ্ধার সই জাল করে জমি হাতানোর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা  -  জমি সংক্রান্ত বিরোধ ও জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার হাসনাবাদে। ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ওলিউল মণ্ডলের বিরুদ্ধে এক বৃদ্ধার সই জাল করে তার জমির একটি অংশ অন্যের নামে রেকর্ড করানোর অভিযোগ উঠেছে। নিজের জমি ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা।


অভিযোগকারী বন্দনা ভট্টাচার্যের দাবি, ২০১৯ সালে তিনি সাদিগাছি এলাকায় কয়েকটি জমি কিনেছিলেন। কয়েক বছর পর তিনি জানতে পারেন, তার জমির একটি অংশ পঞ্চায়েত প্রধান ওলিউল মণ্ডলের স্ত্রী তহমিনা পারভিন মণ্ডলের নামে রেকর্ড হয়ে গিয়েছে। খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, তার সই জাল করেই এই রেকর্ড পরিবর্তন করা হয়েছে। এরপর তিনি হাসনাবাদের বিএলআরও অফিস এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও কোনও সুরাহা মেলেনি। বর্তমানে ফের প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে জমি ফেরত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ওলিউল মণ্ডল।

ঘটনা প্রসঙ্গে বৃদ্ধা বন্দনা ভট্টাচার্য বলেন,'আমার জমি দখল করেছে ভেবিয়া প্রধান ওলিউল মণ্ডল। আগেও থানায় অভিযোগ জানিয়েছিলাম। আবারও অভিযোগ করলাম। আমি আমার জমিটি ফেরত চাই। এই জমির জন্য আমি সবসময় আতঙ্কে ভুগছি। দোষীর যথোপযুক্ত শাস্তি চাই'।

ওলিউল মণ্ডলের বক্তব্য,'উনি যে অভিযোগ করেছেন তা ওনার দিক থেকে করা স্বাভাবিক। কিন্তু দোষী করা হলেও আমি অপরাধী নই। আমার স্ত্রীর নামে কিছু সম্পত্তি কেনা আছে ওনাদেরই এক শরিকের কাছ থেকে। তার পরচাও আছে আমার কাছে। যেহেতু আমি রাজনীতি করি, রাজনৈতিকভাবে কোনো অসাধু ব্যক্তি চক্রান্ত করে আমার স্ত্রীর খতিয়ানে কিছু সম্পত্তি ঢুকিয়ে দিয়েছে। রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি ১১ তারিখ জানতে পারি ঘটনাটি। জানতে পেরে পরেরদিনই আমার স্ত্রীর দ্বারা আপ্লিকেশন করি এটা যার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুই বদল হয়নি। আমি অবশ্যই জমি ফেরত দিতে চাই'।

আরও পড়ুন

মাটি চুরি থেকে গাছ পাচার , ফের আইনি বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
জুন ২৬, ২০২৬

আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে

শেষ দফার কাজে ১২০ ঘন্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল , জারি ট্রাফিক বিজ্ঞপ্তি
জুন ২৬, ২০২৬

গার্ডার বসানোর কাজ চলবে দুই দফায় , যান চলাচলে বড়সড় পরিবর্তন 

শরীরে শান্তির জন্য বিশেষ ম্যাসাজ , ডাউনটাউন মলে স্পা সেন্টারে তুমুল মারামারি
জুন ২৬, ২০২৬

গ্রাহক ও স্পা কর্তৃপক্ষের বচসা থেকে সংঘর্ষের অভিযোগ

 

বার্ধক্য ভাতার আবেদন জানাতে এসে ব্লক চত্বরে বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য মানিকচকে
জুন ২৫, ২০২৬

মৃতদেহের পাশ থেকে উদ্ধার আধার-ভোটার কার্ড ও নথিপত্র

ওয়ার্ড অফিসে মিলল বিয়ারের বোতল, আধার কার্ড ও সরকারি নথি!
জুন ২৫, ২০২৬


তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক, ডিম ছুঁড়ে বিক্ষোভ স্থানীয়দের 
 

অনুব্রত মন্ডলের খাসতালুকে গভীর মধ্যরাতে অগ্নিকান্ড , পুড়ে গেল আরটিও দফতরের গুরুত্বপূর্ণ নথি
জুন ২৫, ২০২৬

এসডিও অফিস চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য 

ব্যাংকের শাখা খুলে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ, বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
জুন ২৫, ২০২৬

হাতের ছাপ নিয়ে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত পলাতক

হড়পা বান নামতে চলেছে , পাহাড় থেকে দ্রুত ফিরে আসুন মনসুন প্রেমীরা
জুন ২৫, ২০২৬

৩০ শে জুন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে

মাটিগাড়ায় ৩ মাস ধরে নাবালিকাকে আটকে রেখে লাগাতার গণধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেতার দুই পুত্র
জুন ২৪, ২০২৬

তিন মাস ধরে বন্দি রেখে নির্মম অত্যাচার, লোকদেখানো বিয়ের পর বন্দুক ঠেকিয়ে পরিবারকে হুমকি

১২ বছর আগে বাঘে কেড়েছিল স্ত্রীকে, এবার কলস জঙ্গলে নিখোঁজ স্বামী!
জুন ২৪, ২০২৬

মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলা, ব্যাপক তল্লাশির পরও মেলেনি ভানু ভক্তার খোঁজ; শোকস্তব্ধ পরিবার

বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ গ্রেফতার ৪
জুন ২৪, ২০২৬

গোপন সূত্রের খবর পেয়ে মধ্যরাতে অভিযান, পলাতক আরও কয়েকজনের খোঁজে তল্লাশি
 

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই বড় অ্যাকশন! ২০১৮ সালের দাস দম্পতি হত্যাকাণ্ডে ধৃত ১০
জুন ২৪, ২০২৬

বিধানসভায় সাক্ষাতের পরেই নড়েচড়ে বসল পুলিশ

আবাসের টাকা ফেরতের দাবিতে কুলতলিতে বিক্ষোভ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি ঘিরে উত্তেজনা
জুন ২৪, ২০২৬

 কুলতলিতে গ্রামবাসীদের ক্ষোভ উগরে পড়ল রাস্তায়

শুভেন্দুর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অ্যাকশন! তামান্না হত্যাকাণ্ডে পাকড়াও আরও ২ পলাতক
জুন ২৪, ২০২৬

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর জোরদার তদন্ত

ধানের ভূষির আড়ালে গাঁজা পাচার! নবদ্বীপে ট্রাকভর্তি মাদক উদ্ধার
জুন ২৪, ২০২৬

ট্রাক আটক করে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

জল বন্ধ হলে যুদ্ধও হতে পারে! ভারতকে হুশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

জল বন্ধ হলে যুদ্ধও হতে পারে! ভারতকে হুশিয়ারি পাকি...

ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্য...

চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্কায় ৩৮% DA বাড়াল শুভেন্দু সরকার

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্ক...

১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা

পর্নোগ্রাফির নেশায় চরম বিকৃতি! যোগী রাজ্যে ৯ মাসের ভাগ্নিকে ধর্ষণ করল ১২ বছরের মামা

পর্নোগ্রাফির নেশায় চরম বিকৃতি! যোগী রাজ্যে ৯ মাসের...

১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ

বদলের বাংলায় বড় ঘোষণা বিজেপি সরকারের , সোরাবর্দি অ্যাভিনিউ এখন গোপাল মুখার্জি রোড

বদলের বাংলায় বড় ঘোষণা বিজেপি সরকারের , সোরাবর্দি...

শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল