নিজস্ব প্রতিনিধি, কেরল - দিনের পর দিন ক্রিকেট ইতিহাসে একের পর এক বিরল নজির গড়ে চলেছেন খেলোয়াড়রা। এবার সেই তালিকায় নাম লেখালেন কেরলের সলমন নিজার। ১২ বলে ১১ টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন সলমন। কেরল ক্রিকেট লিগের এক ম্যাচে এই কীর্তি করেছেন ভারতীয় ব্যাটার।
ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ বসিল থাম্পিকে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। ১১ টি ছক্কা মেরে দলকে বেশ ভরসাজনক জায়গায় নিয়ে যান সলমন।তিরঅনন্তপুরমে কালিকট বনাম ত্রিবান্দ্রমের ম্যাচে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি।
১৮ ওভারের কালিকটের রান ছিল ৬ উইকেটে ১১৫। ১২৫-১৩০ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাদের। কিন্তু পরের দুই ওভারে ছবিটা বদলে দিলেন সলমন। বাঁহাতি সলমন ১৯তম ওভারে প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন। বল করছিলেন বাসিল থাম্পি। আইপিএলেও গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন তিনি।
পরের ওভারে অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা মারেন। পাশাপাশি ওয়াইড বলে আরও চার রান দেন বোলার। অর্থাৎ, সেই ওভারে আসে ৪০ রান। শেষ দুই ওভারে ৭১ রান করেন সলমন। শেষ পর্যন্ত ২৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। মারেন ১১ ছক্কা। তার ব্যাটে ভর করে ১৮৬ রান করে কালিকট।
গত মরশুমে বিজয় হজারে ট্রফিতে কেরলের অধিনায়কত্বও করেন সলমন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলায় এ বার দলীপে দক্ষিণাঞ্চলের দলেও জায়গা করে নেন। গত মরশুমে রঞ্জি ট্রফি থেকেই নজর কাড়তে শুরু করেন। তিনবার ৯০ এর ওপর গেলেও শতরানের গন্ডি টপকাতে ব্যর্থ। তবে কেরলকে গতবার রঞ্জির ফাইনালে তোলার পিছনে বড় ভূমিকা নেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের