নিজস্ব প্রতিনিধি , টোকিও - একের পর এক বিশ্বরেকর্ড গড়ে চলেছেন সুইডেনের পোলভল্টার আর্মান্ড ডুপ্লান্টিস। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের পোলভল্টে সোনা জিতলেন। পদক জয় এখন তার কাছে অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। টোকিয়োয় ৬.৩০ মিটার উচ্চতা অতিক্রম করলেন সুইডেনের অ্যাথলিট। শুধু তাই নয়। এই নিয়ে ১৪ বার নিজের বিশ্বরেকর্ড ভেঙ গুড়িয়ে দিলেন।
২০২০ সালে পোল্যান্ডে প্রথমবার বিশ্বরেকর্ড গড়েন ডুপ্লান্টিস। সেবার ৬.১৭ মিটার লাফান। এরপর থেকেই নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার দৌড় শুরু করেছেন। ধারাবাহিকভাবে সফলও হচ্ছেন। গত আগস্ট মাসে ৬.২৯ মিটার লাফিয়ে নিজের ১৩ তম বিশ্বরেকর্ড গড়েন ডুপ্লান্টিস। জয় পেয়েই ছুটে যান প্রেমিকার দিকে। এবার ৩৩ দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে দিলেন নিজেই।
এই নিয়ে টানা তিন বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন ২৫ বছরের সুইডেনের অ্যাথলিট। গত প্যারিস অলিম্পিক্সে ৬.২৫ মিটার লাফিয়ে সোনা জেতেন ডুপ্লান্টিস। তারপর থেকে পাঁচ বার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। অনুরাগীরা ভাবছেন , যত দিন যাবে ঠিক ততই নিজের রেকর্ড ভাঙতে থাকবেন। নিজে এমনই একটি মাইলফলক তৈরি করবেন যা ভেঙে দেওয়া হয়তো একেবারেই মুখের কথা নয়। পোলভল্টে একটি দুঃসাহসিক নিদর্শন হয়ে থাকতে চান তিনি।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের