নিজস্ব প্রতিনিধি , লাহোর - দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। শেষবার ২০০৭ সালে এই মাটিতে জয় পায় প্রোটিয়ারা। ব্যাটিং ব্যর্থতায় হারল তারা। ১৮ বছর পর জয় পেল দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টের সিরিজ়ে এগিয়ে থেকেও ১-১ ড্র করল পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ৩৩৩ রান করে পাকিস্তান। আবদুল্লা শফিক ৫৭, অধিনায়ক শান মাসুদ ৮৭, সাউদ শাকিল ৬৬, সলমন ৪৫ করলেও কেউ শতরান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার স্পিনার মহারাজ একাই নেন ৭ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ৪০৪ রান করে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ৬৮ রান। দুই ওপেনার রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম দ্রুত রান তুলছিলেন। দেখে মনে হচ্ছিল, ওপেনিং জুটিতে খেলা শেষ করে দেবেন তাঁরা। কিন্তু জিততে যখন ৩ রান বাকি তখন নোমান আলির বলে আউট হলেন মার্করাম। ৪২ রান করেন প্রোটিয়া অধিনায়ক। ছক্কা মেরে খেলা শেষ করেন রিকলটন। ২৫ রানে অপরাজিত থাকেন তিনি।
উল্লেখ্য , তৃতীয় দিনের শেষে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ৯৪। বাবর ৪৯ রানে অপরাজিত ছিলেন। কিন্তু চতুর্থ দিন মাত্র এক রান যোগ করেই ফিরে যান। ৫০ রানে আউট হন তিনি। মহম্মদ রিজওয়ানও মাত্র ১৮ করেন। সলমন আলি আঘা কিছুটা লড়াই করেন ঠিকই তবে কারও সাহায্য পাননি তিনি। ২৮ রানে আউট হন সলমন। ১৩৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের